বুধবার , ২৯ অক্টোবর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

মহালছড়িতে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

প্রতিবেদক
শফিক ইসলাম, মহালছড়ি, খাগড়াছড়ি
অক্টোবর ২৯, ২০২৫ ৪:৫৭ অপরাহ্ণ

বাংলাদেশ কৃষি ব্যাংক মহালছড়ি শাখার উদ্যোগে ২০২৫-২৬ অর্থবছরের প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুৃধবার(২৯ অক্টোবর) সকাল ১১:০০ ঘটিকায় সদর ইউনিয়ন মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কর্মসূচিতে ব্যাংক অফিসার মোঃ মাঈন উদ্দিন লিটনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন মহালছড়ি কৃষি ব্যাংকের ব্যবস্থাপক রাসেল বড়ুয়া। প্রধান অতিথির বক্তব্যে বলেন, বাংলার মানুষ, বাংলার কৃষকের জন্য যে ঋণ প্রদান করে সরকার তা স্বচ্ছতার সঙ্গে প্রকাশ্যে বিতরণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ কৃষি ব্যাংক। এ কর্মসূচি সরকারের কৃষিবান্ধব নীতিরই প্রতিফলন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান মানিক রঞ্জন খীসা, ইউপি প্রশাসনিক কর্মকর্তা প্রিয়সী চাকমা, কৃষি ব্যাংকের অফিসার চয়েস চাকমা, সদর ইউপি সদস্য বিনোদ বিহারী চাকমা, রিজিয়া বেগম সহ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, কৃষক প্রতিনিধি, জনপ্রতিনিধি ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।

ঋণগ্রহীতা কৃষক বাবুল জ্যোতি চাকমা বলেন,এই ঋণ আমাদের চাষাবাদের কাজে বড় সহায়তা করবে। সরকারের এই উদ্যোগে আমরা নতুনভাবে চাষাবাদে আগ্রহী হচ্ছি।”

অনুষ্ঠানে ২০ জন কৃষকের মধ্যে মোট ২০ লক্ষ ৫০ হাজার টাকার কৃষি ঋণের চেক বিতরণ করা হয়। এ কর্মসূচির মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের উৎসাহ ও সহায়তা প্রদানের উদ্দেশ্য তুলে ধরা হয়।

বাংলাদেশ কৃষি ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়, কৃষি ঋণ বিতরণের মাধ্যমে কৃষকদের জীবনমান উন্নয়ন, ফসল উৎপাদন বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতিকে আরও গতিশীল করা তাদের মূল লক্ষ্য।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ইউপিডিএফের বাঁধা উপেক্ষা করে কাউখালীতে সেনাবাহিনীর ফ্রি চিকিৎসা ক্যাম্পে সাধারণ মানুষ 

ঈদগাঁও-ঈদগড় সড়কে ইউপি সদস্য রোস্তম আলী অপহৃত

কর্ণফুলী সরকারি কলেজে ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’

কাপ্তাই নিসর্গ রিভার ভ্যালি এন্ড পড হাউজ পরিদর্শনে মুগ্ধ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক

রাঙামাটিতে আনসার ও ভিডিপি দিবস উদযাপিত

ফের কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের স্পীল ওয়ের ১৬ টি জলকপাট খুলে দেওয়া হলো

ফটিকছড়িতে গৃহবধূকে হত্যার প্রতিবাদে খড়াছড়িতে মানববন্ধন

কাউখালীতে ব্রাকের যক্ষা নিয়ন্ত্রণ কর্মসূচির ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত

লংগদুর ৭ ইউনিয়নে চেয়ারম্যান হলে যারা

কাপ্তাইয়ে দীপংকর তালুকদারের সর্মথনে প্রধান নির্বাচনী অফিস উদ্বোধন

error: Content is protected !!
%d bloggers like this: