মঙ্গলবার , ১৭ মার্চ ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

‎স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ

প্রতিবেদক
মোস্তফা রাজু, রাঙামাটি
মার্চ ১৭, ২০২৬ ৮:৫৭ অপরাহ্ণ

রাঙামাটিতে স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের উদ্যোগে সুবিধাবঞ্চিত শিশু শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
‎মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে শহরের শান্তিনগর এলাকায় স্বপ্নযাত্রী বিদ্যাপীঠ-১ প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শিশুদের মাঝে ঈদবস্ত্র বিতরণ ও মেহেদী উৎসব অনুষ্ঠিত হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক প্যানেল মেয়র রবিউল আলম রবি। এছাড়া স্বপ্নযাত্রী ফাউন্ডেশনের উপদেষ্টা, পরিচালনা পর্ষদের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

‎প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার আল হক বলেন, স্বপ্নযাত্রী ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে রাঙামাটিতে মানবকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতি বছর ঈদ সামগ্রী বিতরণসহ বিভিন্ন সামাজিক উদ্যোগ তাদের কার্যক্রমকে আরও প্রশংসনীয় করে তুলেছে।

‎সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে অর্ধশতাধিক শিক্ষার্থীর মাঝে ঈদবস্ত্র বিতরণ করা হয়েছে। পাশাপাশি শিশুদের আনন্দ দিতে মেহেদী উৎসবের আয়োজন করা হয়।

‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঙামাটি শাখার মনিটর আজাদ সিদ্দিক এবং সঞ্চালনা করেন সংগঠনের সাবেক সভাপতি ইসতিয়াক আজাদ। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা সভাপতি রমজান আলী, সাংগঠনিক সম্পাদক শোয়েব খান ফাহিম, দপ্তর সম্পাদক মঈন উদ্দিন, শিক্ষিকা শিরিন আক্তারসহ অন্যান্য স্বেচ্ছাসেবী ও অভিভাবকরা।

‎স্বপ্নযাত্রী ফাউন্ডেশন প্রতি বছরই ঈদ উপলক্ষে এ ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে, যা সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দারিদ্রকে জয় করে দূর্গম বিলাইছড়ির ফারুয়া হাই স্কুলের কুশল বাবু তঞ্চঙ্গ্যা পেল জিপিএ-৫

ইসরাইলি গণহত্যার প্রতিবাদে পার্বত্য চট্টগ্রাম ওলামা পরিষদের বিক্ষোভ

চন্দনাইশে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

রামগড় স্থলবন্দর নিয়ে গঠিত কমিটির পরিদর্শন ও মতবিনিময় সভা

ঈদগাঁওয়ে সরকারি কোটি টাকার জমিতে টিনের ঘেরা ঘিরে নানা গুঞ্জন

কাপ্তাইয়ে ১৯৬১ জন পেলেন টিসিবির পণ্য 

বিলাইছড়িতে সংসদ নির্বাচনে ৫ কেন্দ্রে ব্যবহার হবে হেলিকপ্টার

বাঘাইছড়িতে আশিকার মানবিক সহায়তা প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে বিলাইছড়িতে মহিলা সমাবেশ অনুষ্ঠিত 

চারলেইনে গাড়ি চলবে রামগড় টু বারৈয়ারহাট / স্থলবন্দরের স্বপ্ন ঘিরে উত্তর চট্টগ্রামেও আশার হাতছানি

error: Content is protected !!
%d bloggers like this: