বৃহস্পতিবার , ৬ নভেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রামগড়ে বিজিবির মানবিক সহায়তা প্রদান

প্রতিবেদক
করিম শাহ, রামগড়, খাগড়াছড়ি
নভেম্বর ৬, ২০২৫ ৮:৫১ অপরাহ্ণ

খাগড়াছড়ির রামগড়ে শান্তি-সম্প্রীতি উন্নয়ন কর্মসূচির আওতায় মানবিক সহায়তার অংশ হিসেবে ব্যক্তি ও প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা প্রদান করেছে ৪৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (রামগড় জোন)।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকালে রামগড় ব্যাটালিয়ন সদরের বাস্কেট গ্রাউন্ডে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে সহায়তা তুলে দেন ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আহসান উল ইসলাম পিএসসি।

মানবিক সহায়তার অংশ হিসেবে ঢেউটিন, শিক্ষা প্রতিষ্ঠানে প্রিন্টার ও ধর্মীয়-সামাজিক প্রতিষ্ঠান এবং দরিদ্র পরিবারের মাঝে চিকিৎসা সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়।

ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল আহসান উল ইসলাম পিএসসি বলেন, ‘বিজিবি শুধু সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান রোধেই নয়—এ অঞ্চলের মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছে। খেলাধুলা, শিক্ষা, সংস্কৃতি ও মানবিক সহায়তার ক্ষেত্রেও রামগড় ব্যাটালিয়নের এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

এ সময় মেডিকেল অফিসার ক্যাপ্টেন অতসী দেবনাথ বিন্তি, সহকারী পরিচালক শামসুল হক, এবং বিজিবির অন্যান্য পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ভিসি নিয়োগের দাবিতে রাবিপ্রবি শিক্ষার্থীদের সড়ক অবরোধ

কাপ্তাইয়ে প্রশিক্ষণপ্রাপ্ত ইমামদের সম্মেলন অনুষ্ঠিত

ঈদগাঁওয়ে অসহায় দুঃস্থ ৮০০ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ

ঈদগাঁওয়ে ১৯ দিনব্যাপী সীরাতুন্নবী (সা.) মাহফিলের উপকমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফলমূল ও শিক্ষা উপকরণ নিয়ে এতিম শিশুদের পাশে বাঘাইছড়ি উপজেলা চেয়ারম্যান  

সাদা মনের মানুষ তিলোকানন্দ ভান্তের মৃত্যুতে কেইউজে’র শোক

কাপ্তাই নির্পোটে প্রশিক্ষণার্থীদের মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান

খাগড়াছড়িতে অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ

আন এন্ড লিভ এর উদ্যোগে রাঙামাটিতে শীতবস্ত্র বিতরণ

লংগদুতে বন্যহাতির আক্রমণে নারীর মৃত্যু

error: Content is protected !!
%d bloggers like this: