সোমবার , ১৭ নভেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

লংগদুতে স্থানীয় নেতাকর্মীদের সাথে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা

প্রতিবেদক
প্রতিনিধি, লংগদু, রাঙামাটি
নভেম্বর ১৭, ২০২৫ ২:১৯ অপরাহ্ণ

 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাঙ্গামাটির লংগদু উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীদের অংশগ্রহণে এক বিশাল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৬ নভেম্বর) বেলা ১১টায় উপজেলার মাইনী মুখ এলাকায় এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়। সভা স্থানজুড়ে ছিল দলীয় নেতাকর্মীদের উপস্থিতি, ব্যানার–ফেস্টুন এবং স্থানীয় মানুষের ভিড়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ২৯৯ রাঙ্গামাটি আসনের বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ানের পক্ষে এই মতবিনিময় সভা আয়োজন করা হয়। এসময় মঞ্চে দলটির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থেকে স্থানীয় পর্যায়ের রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনী কর্মপরিকল্পনা এবং সংগঠনগত চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করেন।

সভায় বক্তারা বলেন,লংগদু সহ সমগ্র রাঙ্গামাটি জেলায় উন্নয়ন বঞ্চনার দীর্ঘ ইতিহাস রয়েছে। মানুষের মৌলিক অধিকার, নিরাপত্তা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে শক্তিশালী নেতৃত্ব প্রয়োজন। আগামী নির্বাচন সেই পরিবর্তনের সুযোগ এনে দিতে পারে। বক্তারা আরও দাবি করেন, বিএনপি জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের রাজনীতিতে বিশ্বাসী। এ লক্ষ্য অর্জনে তৃণমূলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকা এখন সবচেয়ে জরুরি।

মতবিনিময় সভায় স্থানীয় পর্যায়ে বিভিন্ন সমস্যা, যেমন যোগাযোগ ব্যবস্থার দুরবস্থা, স্বাস্থ্যসেবা সংকট, শিক্ষা অবকাঠামো উন্নয়ন নিয়ে বক্তারা তাঁদের মতামত তুলে ধরেন। বক্তারা অভিযোগ করে বলেন, বছরের পর বছর ধরে উন্নয়ন প্রতিশ্রুতি শুনেছি, কিন্তু বাস্তবে লংগদু উপজেলায় বড় ধরনের কোনো পরিবর্তন আসেনি।

সভায় উপস্থিত কর্মী-সমর্থকেরা প্রার্থীর পক্ষে স্লোগান দেন এবং নির্বাচনী প্রস্তুতি আরও জোরদার করার আহ্বান জানান। অনুষ্ঠানস্থলে নারী ও তরুণ ভোটারদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। আয়োজকরা জানান, আগামী দিনের রাজনৈতিক লড়াই হবে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক। তৃণমূলের অংশগ্রহণই বিএনপির প্রকৃত শক্তি। তাই নির্বাচনকে কেন্দ্র করে প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নে সংগঠনকে আরও গতিশীল করা হবে। মতবিনিময় সভায় লংগদু উপজেলার সকল ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়াও উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত কর্মীরা অংশ নেন। পুরো অনুষ্ঠানটিতে ছিল শৃঙ্খলা, উৎসাহ এবং নির্বাচনী প্রস্তুতির বার্তা।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কঠিন চীবর দানোত্তম উৎসবে মহালছড়ি বিএনপি নেতৃবৃন্দের উপস্থিতি, সম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন

শারদীয় দুর্গাপূজা উৎসবে রাঙ্গামাটির পূজা মণ্ডপ পরিদর্শনে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

জুরাছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরির্দশনে সিভিল সার্জন

জলবায়ু পরিবর্তন রোধে কাজ করবে রাঙামাটি জেলা পরিষদ

নানান আয়োজনে কাউখালীতে জাতীয় শোক দিবস পালন

বাঘাইছড়িতে মহান বিজয় দিবস পালিত

বান্দরবানে মদসহ এক মাদক ব্যবসায়ী আটক

রাজস্থলীতে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা: মাদক ও অপরাধ দমনে কঠোর অবস্থানের ঘোষণা

জামাল উদ্দিন জামালের গল্পগ্রন্থ “স্মৃতির আড়ালে ক্রন্দন”- এর প্রকাশনা উৎসব

লংগদু উপজেলায় পিসিসিপি’র বৃক্ষ রোপণ কর্মসূচি পালন

error: Content is protected !!
%d bloggers like this: