সোমবার , ১৯ জুন ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

মানিকছড়িতে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠায় প্রশিক্ষণ কর্মশালা

 

খাগড়াছড়ির মানিকছড়িতে “সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী এবং সামাজিক সমস্যা নিরসন” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা সোমবার (১৯ জুন) সকাল ১০টায় উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে মসজিদের ইমাম, খতিব ও আলেম ওলামাদের নিয়ে এ কর্মশালার আয়োজন করে উপজেলা ইসলামিক ফাউন্ডেশন (ইফা)।

ইফা’র মানিকছড়ি উপজেলা ফিল্ড সুপারভাইজার মো. ওযাইরের সভাপতিত্বে ও মো. মঈনুল হকের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ইমাম ও ওলামা সমিতির সভাপতি আব্দুল মজিদ নিজামী ও মাওলানা মো. জসিম উদ্দিন।

এসময় ধর্মীয় সম্প্রীতির ওপর জোর দিয়ে বক্তারা বলেন, “মানুষ হিসেবে মানুষকে সামাজিকতা, ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে হবে। গুজব ও অপপ্রচারে কান না দিয়ে সামাজিক সমস্যা নিরসনে কাজ করতে হবে। সন্ত্রাস-জঙ্গিবাদ, মাদক, বাল্যবিবাহ, নারীর প্রতি সহিংসতা, ভিন্ন ধর্মের প্রতি অবমাননাসহ নানাবিধ সামাজিক সমস্যার কুফল বিষয়ে জনগণকে সচেতন করতে হবে”।

কর্মশালা উপজেলার বিভিন্ন মসজিদ ও ইসলামিক ফাউন্ডেশনের কেন্দ্রে কর্মরত অর্ধশতাধিক ইমাম, খতিব ও আলেম ওলামা অংশ নেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বান্দরবানে নারীকে বিবস্ত্র করে নির্যাতন: গ্রেফতার চারজন

শোকদিবসে বাঘাইছড়িতে সেচ্ছায় রক্তদান কর্মসূচী পালিত

লংগদুতে প্রভাবশালী যুবলীগ নেতার বিরুদ্ধে নারী কেলেঙ্কারিসহ বিভিন্ন অভিযোগ

রামগড়ে জোড়া খুনের ঘটনায় মামলা, উদঘাটিত হয়নি খুনের রহস্য

চন্দ্রঘোনা ইউপি নির্বাচনে প্রার্থীদের প্রচারনায় সরগরম

কাপ্তাইয়ে দূর্যোগ প্রস্তুতি দিবসের র‍্যালী-আলোচনা সভা 

খাগড়াছড়ির প্রত্যন্ত পাড়াগাঁয়ে কবিতা আবৃত্তির আসর  

রাঙামাটিতে টিআরসি নিয়োগের ১ম দিনের কার্যক্রম সম্পন্ন

জামালপুরের সাংবাদিক নাদিম হত্যাকান্ডের প্রতিবাদে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়নের শোক-নিন্দা

বিলাইছড়ি পূজা উদযাপন কমিটির সভাপতি শুভাশীষ, সম্পাদক জয়

error: Content is protected !!
%d bloggers like this: