মঙ্গলবার , ৭ অক্টোবর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

দিনে রাতে কাপ্তাই মা সীতা দেবী মন্দিরে হাতির বিচরণ: আতঙ্কে মন্দিরের পুজারিরা

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
অক্টোবর ৭, ২০২৫ ১১:০১ অপরাহ্ণ

দিনে রাতে একদল বন্য হাতির বিচরণ এবং মন্দিরের গাছ পালায় ক্ষতিগ্রস্ত করার ফলে আতঙ্কে দিন কাটাচ্ছেন রাঙামাটির কাপ্তাই উপজেলার চিৎমরম মৌজায় অবস্থিত শ্রী শ্রী মাতা সীতা দেবী মন্দিরের পূজারিরা।

গত সোমবার (৬ অক্টোবর) রাতে একদল বন্য হাতি মন্দিরে এসে মন্দিরের গাছ পালা নষ্ট করেন বলে জানান মন্দিরের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শ্রী মৎ স্বামী জ্যোতির্ময়ানন্দ পুরী মহারাজ। তিনি আরোও জানান, এসময় হাতির দল মন্দিরের অধ্যক্ষের বসতঘর এর দরজা ভেঙে ঘরে প্রবেশ করার চেষ্টা করে। আমাদের আত্মচিৎকারে তাঁরা সড়ে যাই।

এছাড়া আজ মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরের পর একটি হাতি মন্দিরের দিকে আসার চেষ্টা করলে আমরা হু হুল্লোড় করে তাড়িয়ে দিই। আমরা আতঙ্কের মধ্যে আছি।

শ্রী শ্রী মা সীতা দেবী মন্দির পরিচালনা কমিটির সভাপতি সমলেন্দু বিকাশ দাশ এবং সাধারণ সম্পাদক ডা: রতন কান্তি বিশ্বাস বলেন, প্রায়শ হাতির একটি দল মন্দিরের আশে পাশে এসে অবস্থান নেন। তাঁরা মাঝে মাঝে মন্দিরে গিয়ে মন্দিরে গাছ পালা ক্ষতিগ্রস্ত করে।

বন বিভাগের কাপ্তাই রেঞ্জ অফিসার ওমর ফারুক স্বাধীন বলেন, বন্য হাতির একটি দল কখনো কর্ণফুলী নদীর উত্তর পাড়ে আবার কখনোও দক্ষিণ পাড়ে অবস্থান করে। হাতির দলটি মাঝে মাঝে ওয়াগ্গা চা বাগানের দিকেও যাই। খাবারের সন্ধানে তাঁরা লোকালয়ে এসে হানা দেয়। আমাদের সকলের উচিত হাতির আবাসস্থল ধ্বংস না করা।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নৌকাকে সমর্থনে সরে দাঁড়ালেন লংগদুর ২ স্বতন্ত্র প্রার্থী

পাহাড়ের পর্যটন ব্যবসা: স্থানীয়রা কতটা লাভবান

পার্বত্য অঞ্চলে ১৮০ দিনে সুষম উন্নয়ন নিশ্চিত করা হবে- পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

মানবিক সহায়তায় বাঁচতে চায় মোস্তফা দম্পতি

বিলাইছড়িতে কৃষকের বাগান বাড়ি পুড়ে ছাই 

বিকেএসপি আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র রাঙামাটি সদর উপজেলায় স্থাপনের দাবি

রাষ্ট্রীয় মর্যাদায় চির শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম

খাগড়াছড়ির এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরার বিরুদ্ধে প্রকাশিত সংবাদের নিন্দা ও প্রতিবাদে মানিকছড়িতে বিক্ষোভ 

বাঘাইছড়িতে জাতীয়তাবাদী তাঁতি দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কাউখালীতে যৌথবাহিনীর অভিযানে ভারতীয় সিগারেটসহ আটক ৪

error: Content is protected !!
%d bloggers like this: