শনিবার , ৮ নভেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

মহালছড়িতে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের ওয়াদুদ ভূইয়ার পক্ষ থেকে সহায়তা প্রদান

প্রতিবেদক
শফিক ইসলাম, মহালছড়ি, খাগড়াছড়ি
নভেম্বর ৮, ২০২৫ ৭:২৪ অপরাহ্ণ

খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছে মহালছড়ি উপজেলা বিএনপি। ০৪ নভেম্বর (শনিবার) খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়ার পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

গত ৪ নভেম্বর রাতে এই অগ্নিকাণ্ডে প্রায় ১৯ টি দোকান পুড়ে ছাই হয়ে যায়, যার আনুমানিক ক্ষয়ক্ষতি প্রায় ১০ কোটি টাকা। ঘটনাটির পর থেকেই স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নেয়।

আজ শনিবার (৮ নভেম্বর) সকালে উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হকের এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন।

উপজেলা বিএনপি নেতৃবৃন্দ জানান, সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভূইয়ার পক্ষ থেকে এ সহায়তা প্রদান করা হয়েছে। তারা আরও বলেন, মানবিক বিপর্যয়ের সময় রাজনৈতিক পরিচয় নয় মানুষের পাশে দাঁড়ানোই বিএনপির মূল নীতি।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা এমন সহযোগিতায় কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই কঠিন সময়ে সাহায্য পাওয়ায় আমরা কিছুটা হলেও ঘুরে দাঁড়ানোর সাহস পেয়েছি।

উল্লেখ্য, আগুন লাগার পর খাগড়াছড়ি সদর ও মাটিরাঙ্গা থেকে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের দাবি, মহালছড়িতে স্থায়ী ফায়ার সার্ভিস ইউনিট না থাকায় ক্ষয়ক্ষতি বেড়ে যায়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সত্যিই সেই মেয়েটি অকালে হারিয়ে গেলো!

রাঙামাটিতে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী, সচেতনতামূলক মাইকিং সেনাবাহিনীর

‎১৭ বছর পর দেশের মাটিতে তারেক / নিরাপদ বাংলাদেশ গড়তে সকলের সহযোগিতা চাইলেন তারেক রহমান

কাপ্তাই স্কুল হতে জাকির হোসেন স মিল সড়কের করুণ দশা

দীঘিনালা পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

কাপ্তাইয়ের রেশমবাগানে টেকসই পানি প্রকল্পের উদ্বোধন

কোতয়ালী থানার অভিযানে নিষিদ্ধ আওয়ামী লীগ- শ্রমিক লীগের ২ নেতা সহ গ্রেপ্তার ৫

বান্দরবানে ৩২টি মণ্ডপে হবে দুর্গাপূজা

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ছাত্রদলের সহায়তা প্রদান

কাপ্তাইয়ে শহীদ হালিম লিয়াকত স্মৃতিবৃত্তি পেল ৩৮ শিক্ষার্থী

error: Content is protected !!
%d bloggers like this: