সোমবার , ৩০ মার্চ ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

লংগদুতে সেনাবাহিনীর উদ্যোগে সোলার ডিপ টিউবওয়েল উদ্বোধন

প্রতিবেদক
মোঃ আক্তার হোসেন, খাগড়াছড়ি
মার্চ ৩০, ২০২৬ ৭:০৪ অপরাহ্ণ

রাঙামাটির জেলার লংগদু উপজেলার ভাঙ্গামুড়ার হকপাড়া এলাকায় স্থানীয় জনগণের বিশুদ্ধ পানি নিশ্চিতকরণে সোলার সিস্টেম ডিপ টিউবওয়েল স্থাপন করেছে লংগদু জোন। আজ সোমবার (৩০ মার্চ) সোলার সিস্টেম ডিপ টিউবওয়েলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন  লংগদু জোন অধিনায়ক লে. কর্নেল মীর মোর্শেদ। এসময় আরো উপস্থিত ছিলেন মেজর আল জাকারিয়া জন।

প্রকল্পের মাধ্যমে ভাঙ্গামুড়া হকপাড়া এলাকার প্রায় ৭৫টি পরিবার, যেখানে ১০টি বাঙালি এবং ৬৫টি পাহাড়ি পরিবার নিরাপদ ও বিশুদ্ধ পানি ব্যবহারের সুযোগ পাবে। নিরাপদ জনস্বাস্থ্যের সুরক্ষা ও জীবনমান উন্নয়নে সোলার সিস্টেম ডিপ টিউবওয়ে পাহাড়ের এলাকাটিদে ইতিবাচক প্রভাব তৈরি করবে।

এদিকে উদ্বোধন অনুষ্ঠানে মেজর আল জাকারিয়া জন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন এবং টিউবওয়েলের সঠিক ব্যবহার ও দীর্ঘমেয়াদি রক্ষণাবেক্ষণ বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এসময় তিনি বলেন, “লংগদু জোন সবসময় স্থানীয় জনগণের কল্যাণ, সামাজিক সম্প্রীতি ও উন্নয়ন কার্যক্রমে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত থাকবে।”

উল্লেখ্য, লংগদু জোন নিয়মিতভাবে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে স্থানীয় জনগণের আস্থা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। এই উদ্যোগ সেনাবাহিনী ও স্থানীয় জনগণের মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পাহাড়ি পথে জীবনের ভার, তিন পরিশ্রমীর অদম্য গল্প

কাপ্তাইয়ে সরকারি যাকাতের অর্থ বিতরণ 

রাজস্হলীতে কাপ্তাই জোনের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

কাউখালীতে ইউপিডিএফের গোপন আস্তানা উচ্ছেদ করল সেনাবাহিনী

কাপ্তাইয়ে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু নুসাইবার চিকিৎসায় এগিয়ে আসলেন বিএসপিআই প্রাক্তন শিক্ষার্থীরা 

কাপ্তাই ইউনিয়নে জেলেদের মাঝে চাল বিতরণ 

জুরাছড়িতে টিসিবি পণ্য বিতরণ শুরু

দীঘিনালায় এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা / পাহাড়ে শিক্ষা প্রসারে সরকারের অবদান মনে রাখতে হবে

কাপ্তাইয়ের দুই শিক্ষা প্রতিষ্ঠানে ভ্রাম্যমান মুক্তিযুদ্ধ জাদুঘর

পাড়া কেন্দ্রে শিশুদের স্কুল পোশাক বিতরণ

error: Content is protected !!
%d bloggers like this: