সোমবার , ১০ নভেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

আট সংগঠনের স্মারকলিপি / রাঙামাটিতে জনসংখ্যানুপাতে প্রাথমিক শিক্ষক নিয়োগে জেলা পরিষদকে ২৪ ঘন্টার আল্টিমেটাম

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
নভেম্বর ১০, ২০২৫ ৭:১৭ অপরাহ্ণ

রাঙামাটিতে আগামী ১৪ নভেম্বর শুক্রবার সহকারি শিক্ষক নিয়োগ জনসংখ্যানুপাতে করার দাবিতে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদকে ২৪ ঘন্টার আল্টিমেটাম দেয়া হয়েছে।মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেলে জেলা পরিষদের চেয়ারম্যান বরাবর সদস্য মিনহাজ মুরশিদ ও সদস্য হাবিব আজমের মাধ্যমে একটি স্বারকলিপি প্রদান করা হয়।

স্বারকলিপিতে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের হস্তান্তারিত প্রাথমিক শিক্ষা বিভাগে সহকারী শিক্ষক নিয়োগ তথ্য বিভ্রাট এর কারণে আগামী ১৪ নভেম্বর ২০২৫ অনুষ্ঠিতব্য নিয়োগ পরীক্ষা স্থগিতের দাবি জানানো হয়।

স্মারকলিপিতে আরো বলা হয়, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের হস্তান্তারিত প্রাথমিক শিক্ষা বিভাগে সহকারী শিক্ষক নিয়োগের চলমান পক্রিয়া সম্পূর্ণ নিয়ম বহির্ভূত, এক তরফা, তথ্য বিভ্রাট ও বৈষম্যমূলক। জেলা পরিষদ কর্তৃপক্ষের দেয়া সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগ বিজ্ঞাপ্তিতে কোন প্রকার কোটা, উপজেলা কোটা এবং শুন্যপদের সংখ্যা উল্লেখ করা হয়নি। সরকার ৭ শতাং কোটা নির্ধারিত করে প্রজ্ঞাপন জারি করার পরও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সরকারী নিদর্শনা না মেনে একতরফা সিদ্ধান্ত নিয়ে ৭০শতাংশ উপজাতি ও ৩০ শতাংশ বাঙালি অনুসারে নিয়োগ প্রক্রিয়া বাস্তবায়ন করছে। যা বর্তমান পরিষদের অধিনে বিগত সময়ের মিয়োগে প্রমাণিত।
এ সময় নেতৃবৃন্দ দাবি না মানলে নিয়োগ পরীক্ষা স্থগিত করতে অবরোধের ডাক দেয়া হবে বলে হুশিয়ারী দেন।

স্মারকলিতে স্বাক্ষর করেন বিপ্লবী ওয়ার্কাস পার্টির রাঙামাটি সভাপতি নির্মল বড়ুয়া, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ রাঙামাটি জেলা সভাপতি মোহাম্মদ সোলায়মান, বাংলাদেশ খেলাফত মজলিশ, রাঙামাটি জেলা শাখার সভাপতি মাওলানা আবু বকর ছিদ্দিক, জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সমন্বয়ক মোঃ শহিদুল ইসলাম, পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলন রাঙামাটির সভাপতি মোঃ কামাল উদ্দিন, রাঙামাটি সচেতন নাগরিক ঐক্যের সমন্বয়ক বিজয় ধর, গণ অধিকার পরিষদের রাঙামাটি শাখার সদস্য সচিব ওয়াহিদুজ্জামান রোমান,
পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ রাঙামাটি জেলা সভাপতি মোঃ তাজুল ইসলাম।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় কর্তৃক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

বিলাইছড়ি সাইজাম পাড়ায় হত্যাকাণ্ডের ঘটনায় ইউপিডিএফের তিন সংগঠনের উদ্বেগ  প্রকাশ

লংগদুতে সরকারি চাউল অবৈধভাবে বিক্রির অপরাধে তিন ব্যবসায়ীককে অর্থদণ্ডাদেশ

‎পৌষ সংক্রান্তিতে রাঙামাটি আইটি স্কুলে বর্ণিল পিঠা উৎসব

রামগড়ে মদ খেয়ে মাতলামি, দুই মাতালের কারাদণ্ড ও জরিমানা

কর্ণফুলী নদীর বুকে চর নৌ চলাচল বিঘ্নিত 

রামগড়ে উদ্যোক্তা উন্নয়ন মেলা অনুষ্ঠিত

পুলিশের অভিযানে মোটরসাইকেলসহ ৫ চোর আটক

মনিকাদের দেখতে আসা শিশুদের চাপা দিল লরি; প্রাণ গেল এক শিশুর

জুরাছড়ি উপজেলায় দরিদ্র এসএসসি শিক্ষার্থীদের মাঝে সহায়তা প্রদান

error: Content is protected !!
%d bloggers like this: