মঙ্গলবার , ১১ নভেম্বর ২০২৫ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

কক্সবাজারের ঝিলংজায় বিভিন্নস্থানে গণসংযোগকালে ভিপি বাহাদুর

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
নভেম্বর ১১, ২০২৫ ৮:৫০ অপরাহ্ণ

কক্সবাজার-৩ (সদর-রামু-ঈদগাঁও) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী শহিদুল আলম বাহাদুর মঙ্গলবার  ঝিলংজা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ করেছেন। এ সময় স্থানীয় জনগণের সঙ্গে কুশল বিনিময়, কবর জিয়ারত ও ঘরোয়া সভায় অংশ নিয়ে তিনি জনগণের দোয়া ও সমর্থন কামনা করেন।

গণসংযোগকালে শহিদুল আলম বাহাদুর বলেন, “ঝিলংজা ইউনিয়ন কক্সবাজার সদর উপজেলার প্রাণকেন্দ্র। এখানে রয়েছে বহু শিক্ষাপ্রতিষ্ঠান, মেধাবী ছাত্র-ছাত্রী ও শিক্ষানুরাগী জনগণ। আমি নির্বাচিত হলে এই ইউনিয়নকে একটি পূর্ণাঙ্গ ‘শিক্ষা জোনে’ রূপান্তর করব।”

তিনি আরও বলেন, “শিক্ষার উন্নয়ন ছাড়া কোনো সমাজের প্রকৃত অগ্রগতি সম্ভব নয়। তাই ঝিলংজায় সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবকাঠামো উন্নয়ন, শিক্ষকদের মানোন্নয়ন ও ছাত্রছাত্রীদের জন্য আধুনিক শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করাই হবে আমার অগ্রাধিকার।”

গণসংযোগে উপস্থিত ছিলেন কক্সবাজার শহর জামায়াতের নায়েবে আমীর কফিল উদ্দিন চৌধুরী, সেক্রেটারি রিয়াজ মুহাম্মদ শাকিল, ঝিলংজা ইউনিয়ন আমীর মুহাম্মদ শহীদুল্লাহ, সেক্রেটারি মাওলানা আবুল কাশেম, জামায়াত নেতা মাস্টার আব্দুল্লাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক নেতাকর্মী।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

হেভিওয়েট প্রার্থীর হলফনামা / বীর বাহাদুরের বছরে আয় প্রায় ৪ কোটি টাকা; নিজের সম্পদ ১০ কোটি; স্ত্রীর ৪ কোটি

বাঘাইছড়িতে জমকালো আয়োজনে ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বাঘাইছড়িতে শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের সাথে মতবিনিময় সভা

দীঘিনালায় ৭ বিজিবি‘র জনসচেনতামূলক সভা

ইংরেজি শিক্ষা উন্নয়নে প্রভাষক নুরুল আবছারের বই প্রকাশ

বাঘাইছড়ির কচুছড়িতে তিন শতাধিক পরিবারের মাঝে ২০ ইসিবির কম্বল বিতরণ 

বরকলের ভুষণছড়া ইউপিতে প্রশাসক নিয়োগের দাবি

রামগড়ে গরু মাংস ৭শ টাকা কেজি করায় বিক্রি বন্ধ করেছে ব্যবসায়ীরা

রাবিপ্রবিতে প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমার মৃত্যু বার্ষিকী পালন

বাঘাইছড়িতে অবৈধ করাতকল উচ্ছেদ

error: Content is protected !!
%d bloggers like this: