সোমবার , ১৫ ডিসেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটিতে ডেভিল হান্টে যুবলীগ কর্মী গ্রেফতার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
ডিসেম্বর ১৫, ২০২৫ ৫:৫৭ অপরাহ্ণ

রাঙামাটিতে চলমান ডেভিল হান্টে আশিকুল ইসলাম সোহান নামে এক যুবলীগ কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোরে পরিচালিত অভিযানে শহরের ফরেস্ট কলোনির তাদের মাস্টারবাড়ি থেকে তাকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ। গ্রেফতার সোহান ওই এলাকার সিরাজুল ইসলাম মাস্টারের ছেলে। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে রাষ্ট্রবিরোধী কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এছাড়া অবৈধভাবে জমি দখলের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

রাঙামাটির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসীম উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তার নিজ বাড়ি থেকে সোহানকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার আসামিকে বিজ্ঞ আদালতে চালান দেওয়া হয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

error: Content is protected !!
%d bloggers like this: