বুধবার , ১ জুন ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে অবক্ষয় নাটকের মহরত অনুষ্ঠিত

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
জুন ১, ২০২২ ৮:০১ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির নাটক দলের আয়োজনে “এবং অবক্ষয়” নাটকের শুভ মহরত অনুষ্ঠিত হয়েছে।

বুধবার(১ জুন) বিকালে কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে নাটকের মহরত অনুষ্ঠিত হয়। “এবং অবক্ষয়” নাটকটির রচনা করেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব জন অশোক বাড়ৈ এবং নির্দেশনার আছেন মোঃ আনিছুর রহমান।

মহরত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমীর সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান।

এ সময় তিনি বলেন, নাটক হচ্ছে সমাজ বদলের হাতিয়ার। নাটকের জীবনের কথা বলে, মানুষের কথা বলে। নাট্য পরিচালক আনিছুর রহমান ও কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় এ সময় উপজেলা কানুনগো সিরাজ উদ্দৌলা, শিল্পকলা একাডেমির যুগ্ম-সম্পাদক মংসুইপ্রু মারমা, নাট্য পরিচালক ও অভিনেতা জন অশোক বাড়ৈ এম ইসমাইল ফরিদ, জামাল উদ্দিন জালালী, সুপর্না বাড়ৈ, মিজানুর রহমান চৌধুরী বাবু, বেতার ও টিভি শিল্পী মোঃ রফিক, শিল্পকলা একাডেমির সদস্য অমিত বিশ্বাস বাবলু, কবির হোসেন, নাট্য উৎসব কমিটির সদস্য সচিব শেখ মোঃ আব্দুল হালিম, সদস্য অর্নব মল্লিক, নাটক দলের সদস্য অভিজিৎ সরকার, লিপি দাশ, উৎসব দাশ, হাবিব সহ নাটকের অভিনেতা অভিনেত্রীরা উপস্থিত ছিলেন। নাটকের পরিচালক মোঃ আনিছুর রহমান জানান, চলতি মাসের ২০ জুনের পর নাটকটি উপজেলা পরিষদ মিলনায়তনে মঞ্চস্থ হবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পাহাড়ে বনজ ঔষধি প্রাপ্তির সহজলভ্যতা কমে এসেছে

রামগড়ে গরু মাংস ৭শ টাকা কেজি করায় বিক্রি বন্ধ করেছে ব্যবসায়ীরা

সাবেক এমপি দীপংকর ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

বাঘাইছড়ির দূর্গম পাহাড়ে শিক্ষা ও সড়ক উন্নয়নে সেনাবাহিনীর উদ্যোগ

ভোগান্তিতে আটকে যাওয়া পর্যটকদের উদ্ধার করেছে সেনাবাহিনী

রামগড়ে খাবারের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ, দোকানী আটক

এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা গেলেন চার দিনের সরকারি সফরে জার্মানি

মধুময় চাকমার দুর্দান্ত শুটে চ্যাম্পিয়ন ধূপ্যাচর যুবসংঘ 

ঈদগাঁওয়ে ইউনিয়ন বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

কাপ্তাইয়ে ভোক্তা অধিকার অভিযান, ৩ দোকানে জরিমানা

error: Content is protected !!
%d bloggers like this: