রবিবার , ২১ ডিসেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

‎রাঙামাটি পুরাতন বাস স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান ও ৩টি বাস পুড়ে ছাই

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
ডিসেম্বর ২১, ২০২৫ ১:৫৩ অপরাহ্ণ

রাঙামাটি শহরের পুরাতন বাস স্টেশন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি দোকান ও তিনটি বাস সম্পূর্ণভাবে পুড়ে গেছে। শনিবার (২০ ডিসেম্বর) দিবাগত রাতের এই ঘটনায় কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক ৩টা ৪০ মিনিটের দিকে রাঙামাটি শহরের পুরাতন বাস স্টেশন এলাকার খাগড়াছড়ি ও বান্দরবান টিকেট কাউন্টার টার্মিনালে আগুনের সূত্রপাত ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি ফার্নিচারের দোকানে ব্যবহৃত মশার কয়েল থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকান ও বাসে ছড়িয়ে পড়ে।

‎আগুন লাগার খবর পেয়ে স্থানীয় দোকানদার ও বাস শ্রমিকরা প্রাথমিকভাবে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। পরে খবর পেয়ে রাঙামাটি ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

‎অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জেনারেটর দোকানের মালিক ছোটন দাশ জানান, তার দোকানে প্রায় ৫০টি জেনারেটর মজুদ ছিল এবং পুরাতন জেনারেটর মেরামতের কাজ চলত। সব মিলিয়ে তার প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

‎আরেক দোকানদার মো. আবু হান্নান বলেন, আগুনে তার দোকান ও একটি গাড়ি সম্পূর্ণভাবে পুড়ে গেছে। এতে তার আনুমানিক ৩০ থেকে ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

‎এছাড়া ০৪০১১৮ নম্বর বাসের মালিক জামাল উদ্দিন জানান, তার বাসসহ মোট তিনটি বাস আগুনে পুড়ে গেছে। এতে তাদের মোট ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় এক কোটি টাকা বলে ধারণা করা হচ্ছে। তিনি ক্ষতিগ্রস্তদের জন্য সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তার দাবি জানান।

‎এ ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া না গেলেও ভয়াবহ এই অগ্নিকাণ্ডে ব্যবসায়ী ও পরিবহন মালিকরা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন। আগুনের সঠিক কারণ জানতে তদন্তের প্রস্তুতি নিচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে ২ দিনব্যাপী দক্ষতা উন্নয়নে কর্মশালা

কাপ্তাইয়ে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

লংগদুতে দুই শতাধিক শীতার্ত মানুষের মাঝে জামায়াতের কম্বল বিতরণ

রামগড়ে বিনামূল্যে চক্ষু চিকিৎসার উদ্বোধন করলেন ওয়াদুদ ভূইয়া

শারদীয় দুর্গাপূজায় লংগদু জোনের আর্থিক সহায়তা

বান্দরবানের বন্যায়; কৃষিতে ৩০০কোটি টাকার ক্ষতি

মহালছড়িতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস কর্মসূচি অনুষ্ঠিত

লংগদু উপজেলায় যুবলীগ নেতার অত্যাচারে অতিষ্ঠ স্থানীয়রা

কাউখালীতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা, প্রস্তুত ৩৬ আশ্রয়কেন্দ্র

সাইড লাইন থেকে আর গোল দেয়া যাবে না, প্রধানমন্ত্রীর নেতৃত্বে উন্নয়নের ট্রেন চালু করে দিয়েছে-দীপন তালুকদার

error: Content is protected !!
%d bloggers like this: