সোমবার , ২২ ডিসেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে পাচারকালে ২টি ময়না পাখি উদ্ধার

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
ডিসেম্বর ২২, ২০২৫ ৬:৪৭ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাইয়ের পাচারের চেষ্টাকালে বন বিভাগ কর্তৃক ২টি ময়না পাখি উদ্ধার করা হয়েছে। আজ সোমবার  (২২ ডিসেম্বর) দুপুর ১২ টায় পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের  কাপ্তাই বন বিভাগ কর্তৃক উপজেলার ৪নং কাপ্তাই ইউনিয়ন এর ঢাকাইয়া কলোনিতে অভিযান পরিচালনা করে ২টি ময়না পাখি উদ্ধার করা হয় বলে জানান কাপ্তাই রেঞ্জ অফিসার ওমর ফারুক স্বাধীন।

তিনি বলেন, আমরা বিভিন্ন সূত্রে খবর পেয়ে পাচারকালীন প্রচেষ্টার সময় এই পাখিগুলো উদ্ধার করে কাপ্তাই রেঞ্জ অফিস হেফাজতে নিয়ে আসি। প্রাথমিক চিকিৎসা শেষে পাখিগুলো রাঙ্গুনিয়া এভিয়ারি পার্কে হস্তান্তর করা হবে।

কাপ্তাই রেঞ্জ অফিসার ওমর ফারুক স্বাধীন বলেন, কাপ্তাই জাতীয় উদ্যান হতে একটি চক্র ওয়াইল্ড লাইফ ক্ষতিগ্রস্ত করে নিয়মিত বন্য পাখি পাচারের অপচেষ্টা চালাচ্ছে। এই পাখিগুলো বনের মায়াবি পরিবেশের মায়ের কোঠর থেকে ধরে এনে পাচারকারী চড়া দামে বিক্রয় করে থাকে যা বন্যপ্রাণী আইন ২০১২ এর পরিপন্থি। বন্যপ্রাণী সূরক্ষায় বন বিভাগ কাজ করে চলেছে। কেউ যাতে বাস, ট্রাক বা যেকোনো যানবাহনে পাখি বা বন্যপ্রাণী পরিবহন না করতে সেইজন্য সকলকে সচেতন থাকার অনুরোধ জানাই।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!
%d bloggers like this: