শনিবার , ২ আগস্ট ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ের চিৎমরমে মাদক বিরোধী র‍্যালী ও সমাবেশ অনুষ্ঠিত

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
আগস্ট ২, ২০২৫ ৮:২৩ অপরাহ্ণ

মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ান, দেশের যুব সমাজকে বাঁচান এই শ্লোগানে রাঙামাটি জেলা পরিষদ সদস্য ক্যওসিং মং এর উদ্যোগে শনিবার (২ আগস্ট) সকালে কাপ্তাই উপজেলার চিৎমরম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাদক বিরোধী র‍্যালী শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রাঙামাটি জেলা পরিষদ সদস্য ক্যওসিং মং এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন কাপ্তাই উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ নাজমুল হাসান।

এসময় কাপ্তাই উপজেলা সহকারী শিক্ষা অফিসার আঁখি তালুকদার, ৩ নং চিৎমরম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী, চিৎমরম ইউপির ৫ নং ওয়ার্ড মেম্বার মোঃ সিরাজুল ইসলাম, ৪ নং ওয়ার্ড মেম্বার ক্যপ্রু চৌধুরী, ৩ নং ওয়ার্ড মেম্বার ক্যওসাইন মারমা, চিৎমরম ইসলামিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হ্লাথোয়াইখই মারমা, চিৎমরম আবাসিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুল ইসলাম সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সমাবেশে রাঙামাটি জেলা পরিষদ সদস্য ক্যওসিং মং বলেন, মাদক আমাদের কোন উপকার করতে পারে না। মাদক হচ্ছে যুব সমাজকে ধ্বংসের মুল কারণ। এই মাদকের ব্যবহার বন্ধ করতে হলে প্রথমে এর বিরুদ্ধে জন সচেতনতা বাড়াতে হবে।  তিনি আরোও বলেন, যারা মাদক তৈরি করেন তাদেরকে বিকল্প পেশায় নিয়োজিত করার চেষ্টা করতে হবে। এতেই আস্তে আস্তে মাদকের ব্যবহার কমে যাবে। পরে মাদক তৈরি বন্ধ করে স্বাভাবিক কাজে ফিরে আসা ২২ জনকে ৫ হাজার টাকা করে বিতরণ করা হয়। এছাড়া ২০ জন জেলেকে জাল প্রদান এবং তিনটি প্রাথমিক বিদ্যালয়ের ২ শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।

এর আগে এদিন সকালে চিৎমরম বাজার হতে একটি র‍্যালী শুরু হয়ে চিৎমরম বাজার ও চিৎমরম বৌদ্ধ বিহার মাঠ প্রদক্ষিন করে বাজার সংলগ্ন চিৎমরম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এসে শেষ হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রুমায় গবাদি পশু ও শিশু খাদ্য বিতরণ

রাজস্থলীতে শান্তিপূর্ণভাবে চলছে উপজেলা পরিষদ নির্বাচন

খাগড়াছড়িতে মন্ডপে মন্ডপে বিষাদের সুর; মা দুর্গাকে বিসর্জন

বিলাইছড়িতে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনের শপথ গ্রহণ

কাপ্তাইয়ে সামাজিক কর্মকান্ড ও স্বেচ্ছাসেবামূলক কাজে যুবদের ভূমিকা শীর্ষক প্রশিক্ষণ

কাউখালীতে মহান শহীদ দিবস ও মার্তৃভাষা দিবস পালিত

কাপ্তাই বিএসপিআই এ অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত 

খাগড়াছড়িতে চার সাংবাদিককে কল্যাণ ট্রাস্ট’র সাড়ে তিন লক্ষ টাকার চেক প্রদান

সাজেক ভ্রমণে যাচ্ছেন রাষ্ট্রপতি, উন্মুক্ত থাকবে সব কটেজ, নিরাপত্তা থাকবে কড়াকড়ি

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, প্রতিটি উৎসব সবার অংশগ্রহণে পালিত হয়- দীপেন দেওয়ান

error: Content is protected !!
%d bloggers like this: