সোমবার , ৬ মার্চ ২০২৩ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ের নারানগিরি উচ্চ বিদ্যালয়ে পুরষ্কার বিতরণী ও কৃতি সংবর্ধনা

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
মার্চ ৬, ২০২৩ ৪:০৩ অপরাহ্ণ

 

রাঙামাটির কাপ্তাই উপজেলার নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান সোমবার (৬ মার্চ) বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন  বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা  রুমন দে।

নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম মনছুরীর  সভাপতিত্বে এবং শিক্ষক শামীমা আক্তার এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন  উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহামুদ হাসান, কাপ্তাই খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিপুন চন্দ্র দাশ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিন, কাপ্তাই প্রেস ক্লাবের  সাবেক সভাপতি কাজী মোশাররফ হোসেন প্রমুখ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠান এর পূর্বে বিদ্যালয়ের  শিক্ষক ও সংগীতশিল্পি বিপুল বড়ুয়ার পরিচালনায় এবং বিদ্যালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এরআগে অতিথিরা  শিক্ষার্থীদের তৈরিকৃত সৃজনশীল হাউজ পরিদর্শন করেন ।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

error: Content is protected !!
%d bloggers like this: