বুধবার , ৩১ ডিসেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে বারি উদ্ভাবিত কফির চাষাবাদ প্রযুক্তি ও প্রক্রিয়াজতকরণ শীর্ষক কৃষক প্রশিক্ষণ 

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
ডিসেম্বর ৩১, ২০২৫ ৬:০৫ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাই রাইখালী পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রে “বারি উদ্ভাবিত কফির চাষাবাদ প্রযুক্তি ও প্রক্রিয়াজাতকরণ” শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ১০টায় কৃষি গবেষণা কেন্দ্রের সম্মেলন কক্ষে কাজুবাদাম ও কফি গবেষণা, উন্নয়ন ও সম্প্রসারণ প্রকল্প (বারি) অংগ এর অর্থায়নে এবং রাইখালী  পাহাড়ী কৃষি গবেষণা কেন্দ্রের বাস্তবায়নে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

রাইখালী পাহাড়ি কৃষি গবেষণা কেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মাহামুদুল হাসান এর সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. জিয়াউর রহমান। এসময় প্রধান অতিথি উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি গবেষণা কেন্দ্র গাজিপুর এর পরিচালক (প্রশিক্ষণ ও যোগাযোগ) ড.মুহাম্মদ আতাউর রহমান। এসময় তিনি কৃষকদের উদ্দেশ্যে বলেন, এরাবিয়ান এবং রোবাস্ট জাতের কফি চাষে যেমন সফলতা পাওয়া যায়, তেমনি এই জাতের কফি চাষে কৃষকদের সচেতন হবে।

এসময়  বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাঙামাটি কৃষি  সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো.মনিরুজ্জামান, পাহাড়তলী কৃষি গবেষণা কেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা  ড.মনিরুজ্জামান এবং বান্দরবান কৃষি গবেষণা কেন্দ্রের  উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা  ড.মো.সেলিম।

প্রশিক্ষনে মাঠ পর্যায়ে ৩০জন কৃষক  অংশ গ্রহণ করেন। এর আগে অনুষ্ঠানে শুরুতে প্রয়াত তিন বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া মাহফিল করা হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে আর্থিক অনুদান প্রদান করেছেন দীপঙ্কর তালুকদার

বরকলে ৭ কৃষক সমিতিকে পাওয়ার টিলার বিতরণ

লংগদুর আর এস উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন

জুরাছড়ি উপজেলা পরিষদের বিদায়-বরণ ও প্রথম সভা

কাপ্তাইয়ের সীতা মন্দিরে মহা বারুণী স্নান উপলক্ষে হাজার ভক্তের ঢল

মহালছড়িকে পরাজিত করে চ্যাম্পিয়ন মাটিরাঙ্গা অনুর্ধ্ব-১৭ দল

রামগড় কলেজে পরীক্ষার খাতা জমা দেওয়া নিয়ে ২৯ শিক্ষার্থী বহিষ্কার, শিক্ষকের অনশনের পর প্রত্যাহার

পাহাড়ি ঢলে ভেঙে গেল নারানগিরি বাঁশের সাঁকো: দূর্ভোগে গ্রামবাসী

ধর্ষক ফাহিম ও রিমন চাকমা’র শাস্তির দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ ও মানববন্ধন

বিলাইছড়িতে একটি রাস্তা হলেও যাতায়াত ব্যবস্থা তৈরি হয়নি

error: Content is protected !!
%d bloggers like this: