মঙ্গলবার , ১৭ সেপ্টেম্বর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বাঙালি কিশোরীকে নিয়ে এসে রাঙামাটিতে আটক চাকমা যুবক

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
সেপ্টেম্বর ১৭, ২০২৪ ৮:৫০ অপরাহ্ণ

পাহাড়ি যুবক বাঙালি কিশোরীকে নিয়ে রাঙামাটিতে পালিয়ে এসে পুলিশের হাতে ধরা পড়েছে। মঙ্গলবার রাতে শহরের বাণিজ্যিক কেন্দ্র বনরুপাস্থ পুলিশ বক্সের সামনে ছেলে মেয়ে দুই জনকে সন্দেহজনক আটক করে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদে জানা যায় কিশোরী চট্টগ্রাম আগ্রাবাদ থাকে। আর যুবকের বাড়ি খাগড়াছড়ি জেলার মাইসছড়ি। তারা একে অপরকে ভালবাসে। সে সূত্রে ছেলে মেয়েকে নিয়ে রাঙামাটি বেড়াতে এসে পুলিশের হাতে ধরা পড়ে। তবে তারা বিবাহ করেনি। কিশোরীর নাম রিক্তা আক্তার (১৭) ও যুবকের নাম সুশান্ত চাকমা (৩৬)।

সুশান্ত চাকমা বলেন, আমি রিক্তাকে ভালবাসি সেও আমাকে ভালবাসে। সে সুবাদে আমরা চট্টগ্রাম থেকে রাঙামাটি বেড়াতে এসেছিলাম। তবে আমারা বিয়ে করিনি।

রিক্তা আক্তার বলেন, আমার বয়স (১৭)বছর। গত ২বছর ধরে সুশান্ত চাকমার সাথে আমার সম্পর্ক। সে আমাকে চট্টগ্রাম থেকে রাঙামাটি বেড়াতে নিয়ে এসেছে। আমার দেশে বাড়ি বরিশাল বিভাগের ভোলা জেলায়। তবে চট্টগ্রাম আগ্রাবাদস্থ বড়পুল আমাদের বাসা। আমার মা বাবা ভাই বোন সবাই চট্টগ্রাম থাকে। তবে আমি যে, সুশান্ত চাকমার সাথে এসেছি তা পরিবারের কেউ জানেনা।

কোতোয়ালি থানার এস আই মাহফুজ বলেন, পাহাড়ি ছেলে এই বাঙালি মেয়েটাকে চট্টগ্রাম থেকে নিয়ে এসেছে রাঙামাটি বেড়ানোর উদ্দেশ্যে। কিন্ত ছেলে মেয়ের কথায় গড়মিল পাওয়া গেছে। তাই উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে দুইজনকেই থানায় নিয়ে যাচ্ছি।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাঘাইছড়িতে সালিশে চেয়ারম্যানের মারধরে নবম শ্রেণির শিক্ষার্থী হাসপাতালে 

খাগড়াছড়িতে পার্বত্য উপদেষ্টার বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ

রাঙামাটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

রামুতে টমটম চালকের মরদেহ উদ্ধার

মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর বাণী

শব্দদূষণ রোধে বান্দরবানে মোবাইল কোর্টের অভিযান

রাজস্থলীতে আনসার ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত

বাঘাইছড়িতে নিখোঁজ স্কুল শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

বিলাইছড়িতে যাওয়ার পথে হিটস্ট্রোকে ব্যাংককর্মীর মৃত্যু

রামগড়ে শুরু হচ্ছে অর্থনৈতিক শুমারি ২০২৪

error: Content is protected !!
%d bloggers like this: