বুধবার , ১৭ ডিসেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

ঈদগাঁওয়ে বিজয় মেলার নামে উচ্ছৃঙ্খল নাচগান

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
ডিসেম্বর ১৭, ২০২৫ ৯:৪১ অপরাহ্ণ

কক্সবাজারের ঈদগাঁওয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত তিনদিনব্যাপী বিজয় মেলার দ্বিতীয় দিনে সন্ধ্যার পর উচ্ছৃঙ্খল নাচগানের ঘটনায় জনমনে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

জানা যায়, ঈদগাঁও  হাইস্কুল মাঠে বিজয় মেলা চললেও নদীর উত্তর পাশে ইসলামাবাদের ইউসুফের খিল এলাকায় ১৬ ডিসেম্বর থেকে দুই দিনব্যাপী তাফসির মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। একই সময়ে দুই ভিন্ন কর্মসূচির কারণে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় বিজয় মেলায় কিছু উচ্ছৃঙ্খল যুবকের অশ্লীল গানের তালে নাচগানের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নেটিজেনদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে ধর্মপ্রাণ মুসলমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তীব্র প্রতিক্রিয়া প্রকাশ করেন।

এ বিষয়ে সম্ভাব্য অপ্রীতিকর পরিস্থিতির আশঙ্কায় ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম সিফাতুল মাজদার জানান, বিষয়টি তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে আলোচনা করেছেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই বিজয় মেলায় এ ধরনের নাচগান বন্ধ করে দেওয়া হয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

সাজেক সীমান্তে নির্বাচনী নিরাপত্তায় ড্রোন-নজরদারি, প্রস্তুত বিজিবি

আন্তর্জাতিক মানবাধিকার দিবসে রাবিপ্রবি ছাত্রদলের মানববন্ধন, গুম-খুনের বিচারের দাবি

খাগড়াছড়ির স্কুল শিক্ষিকা এশার মৃত্যু  স্বাভাবিক নয়; ধারণা পুলিশের

বদলে যাচ্ছে গ্রামীণ অর্থনীতি: চন্দনাইশের ‘রংবিলাস’ আখ এখন সারা দেশে

তর সইছে না রাঙামাটি জেলা পরিষদের নেমপ্লেট পরিবর্তনে !

বড়দিন উপলক্ষে খৃষ্টান সম্প্রদায়কে ইউপিডিএফের শুভেচ্ছা জ্ঞাপন

কাপ্তাইয়ে লোডশেডিংয়ে অতিষ্ঠ গ্রাহক

রামগড়ে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে জেলা প্রশাসকের ত্রাণ বিতরণ

চন্দ্রঘোনা ইউপি নির্বাচনে আ. লীগের প্রার্থী মিলন জয়ী

নানিয়ারচরে চৌরাস্তার মোড় থেকে পুরাতন বাজার সড়কের বেহাল দশা

error: Content is protected !!
%d bloggers like this: