শনিবার , ৩ জানুয়ারি ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

বাঘাইছড়িতে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিশেষ দোয়া অনুষ্ঠিত

প্রতিবেদক
ইমরান হোসেন, বাঘাইছড়ি, রাঙামাটি
জানুয়ারি ৩, ২০২৬ ৯:৪৪ অপরাহ্ণ

রাঙামাটির বাঘাইছড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের উপজেলা ও পৌর শাখার উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি ২০২৬) সন্ধ্যায় চৌমুহনী দলীয় কার্যালয়ে আয়োজিত এই দোয়া মাহফিলে উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ আমান উল্লাহ’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি হাজী নিজাম উদ্দিন বাবু, উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওমর আলী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রহমত উল্লাহ খাঁজা, উপজেলা বিএনপির অর্থ সম্পাদক ইউসুফ নবী, জেলা বিএনপির সহ-কৃষি বিষয়ক সম্পাদক সেলিম উদ্দিন বাহারী, এছাড়াও উপস্থিত ছিলেন পৌর কৃষক দলের সভাপতি মোঃ ইব্রাহিম, সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম, উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক কপিল উদ্দিনসহ উপজেলা ও পৌর কৃষক দলের নেতৃবৃন্দ এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

দোয়া মাহফিলে বক্তারা বলেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের ইতিহাসে গণতন্ত্রের প্রতীক হিসেবে স্মরণীয় হয়ে থাকবেন। তার আদর্শ ও সংগ্রাম নতুন প্রজন্মের রাজনীতিকদের জন্য এক অনুপ্রেরণার উৎস হবে।

অনুষ্ঠানের সমাপনীতে বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি দেশ, জাতি ও গণতন্ত্রের কল্যাণ এবং কৃষকদলের নেতাকর্মীদের সুস্থতা ও সফলতার জন্য বিশেষ দোয়া করা হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নানিয়ারচরে মৎস্য কর্মকর্তার প্রেস ব্রিফিং

হাফছা সাবা জুঁই মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ

ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন জুরাছড়িবাসীর

রাঙামাটিতে হোটেল-রেস্তোরাঁ ও সড়ক পরিবহন আইনে ভ্রাম্যমাণ আদালতে অভিযান

দেশসেরা অনলাইন পারফর্মার হলেন কাপ্তাইয়ের শিক্ষক রওশন শরীফ তানি

খাগড়াছড়িতে যুবদলের ৫ নেতাকর্মী আটক

ঈদগাঁওয়ে অবৈধ বালি উত্তোলনের মহোৎসব!

মহান বিজয় দিবসে কাপ্তাইয়ে নানা কর্মসূচী

খাগড়াছড়িতে প্রাথমিক শিক্ষকদের প্রকৃত মানুষ গড়ার কাজে ব্রতী হবার আহ্বান জানালেন, সাবেক এমপি ওয়াদুদ

বাঘাইছড়িতে বিএনপির সাবেক সাধারণ সম্পাদকের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

error: Content is protected !!
%d bloggers like this: