মঙ্গলবার , ২২ সেপ্টেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

চন্দনাইশে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন: মায়ের দোয়া বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা

প্রতিবেদক
মোহাম্মদ ওমর ফারুক, চন্দনাইশ, চট্টগ্রাম।
সেপ্টেম্বর ২২, ২০২৬ ৫:২১ অপরাহ্ণ

​দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাতঘাটিয়া পুকুরপাড় এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ‘মায়ের দোয়া বেকারি’ নামক একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আবদুর রহমানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

মায়ের দোয়া বেকারিতে খাবারে ক্ষতিকর অ্যামোনিিয়াম ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। অত্যন্ত অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন করা হচ্ছিল। বিএসটিআই-এর অনুমোদন ছিল না এবং পণ্যের প্যাকেটে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ করা হয়নি। বেকারির শ্রমিকদের মধ্যে ন্যূনতম স্বাস্থ্য সচেতনতা লক্ষ্য করা যায়নি। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী এই বেকারিটিকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযান পরিচালনার সময় আইনশৃঙ্খলার সুরক্ষায় চন্দনাইশ থানার পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রামগড়ে প্রধানমন্ত্রীর ঘর পাচ্ছেন আরও ১৭০ পরিবার

রাঙামাটি থেকে নিখোঁজ কাউখালীর আলোড়ন চাকমা অপহরণ না আত্মগোপন?

কাপ্তাইয়ে আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

রাঙামাটি বিএনপির বিক্ষোভ সমাবেশ চলছে

রাঙামাটিতে টিসিবির পণ্য পৌঁছেছে, চলছে প্যাকেজিং

বাঙ্গালহালিয়া আন্তজার্তিক বির্দশণ নন্দ বংশ ভাবনা কেন্দ্রে কঠিন চীবর দান অনুষ্ঠিত

সমতলের মত পাহাড়েও ব্যাপক উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে-এলজিআরডি মন্ত্রী মো. তাজুল ইসলাম

দুর্গম পাহাড়ে শীতের উষ্ণতা ছড়াল বাঘাইহাট বিজিবি

পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে লংগদু বগাচত্বর পরিবার কল্যাণ কেন্দ্রটি

কাপ্তাইয়ের চন্দ্রঘোনায় বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধন

error: Content is protected !!
%d bloggers like this: