শনিবার , ১৭ জানুয়ারি ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে চাঁদের গাড়ি এবং সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৬ জন আহত

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
জানুয়ারি ১৭, ২০২৬ ৮:০৬ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাইয়ে চাঁদের গাড়ি এবং সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৬ জন আহত হয়েছে। তৎমধ্যে গুরুতর আহত ৪ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আজ শনিবার (১৭ জানুয়ারি) বিকেল ৫টার দিকে কাপ্তাই – চট্টগ্রাম সড়কের কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়ন এর সাতমোড়ের টেক নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে বলে জানান কাপ্তাই ট্রাফিক বিভাগের  টিআই পুলিশ পরিদর্শক সাইফুর রহমান।

সড়ক দূর্ঘটনায়  আহতরা হলেন, সিএনজি যাত্রী  কাপ্তাই বড়ইছড়ি এলাকার মংচিং মারমা, কেপিএম বারঘোনিয়া এলাকার বাসিন্দা সিএনজি চালক  সাহাবুদ্দিন ড্রাইভার, সিএনজি  যাত্রী কাপ্তাই প্রজেক্ট এলাকার মমিনুল ও ঝুমা এবং কাপ্তাই শিলছড়ি এলাকার  নবুসীমা মারমা এবং চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা বনগ্রাম এলাকার নাসির উদ্দীন। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদেরকে কাপ্তাই উপজেলা সদর হাসপাতালে নিয়ে গেলেও তৎমধ্যে ৪ জনের আঘাত গুরুতর হওয়ায় তাদেরকে  চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানান কাপ্তাই স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রুইহ্লা অং মারমা।

প্রত্যক্ষদর্শী ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন এর ১ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো: হাসেম জানান, গাছ বোঝাই চাঁদের গাড়িটি  শিলছড়ি হতে চন্দ্রঘোনা লিচুবাগান এলাকার দিকে যাচ্ছিলেন, আজ শনিবার বিকেল ৫ টার দিকে চাঁদের গাড়িটি কাপ্তাই সড়কের সাতমোড়ের টেক এলাকায় ক্রস করার সময়  বিপরীতগামী একটি সিএনজির মুখোমুখি হয়, এসময় চাঁদের গাড়িটি সিএনজি উপর উঠে গেলে ৬ জন আহত হয়। তাৎক্ষণিকভাবে আমরা আহতদের উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে নিয়ে যাই।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নৌকাকে সমর্থনে সরে দাঁড়ালেন লংগদুর ২ স্বতন্ত্র প্রার্থী

ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাঘাইছড়িতে দোয়া মাহফিল

দক্ষ মানবসম্পদ সৃষ্টিতে শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে -কুজেন্দ্র লাল ত্রিপুরা

জুরাছড়িতে যক্ষা ও ম্যালেরিয়া নিয়ন্ত্রণে আলোচনা সভা

নেতাকর্মীদের মুক্তির দাবীতে রাঙামাটিতে বিএনপির বিক্ষোভ

চন্দনাইশে প্রবাসীর বাড়ী সংস্কারে বাঁধা, সন্ত্রাসী হামলাসহ চাঁদাবাজির অভিযোগে সংবাদ সম্মেলন

রামগড়ে সাবেক কাউন্সিলর ও আ.লীগ নেতা গ্রেফতার

কাপ্তাই মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন উদ্বোধন করলেন দীপংকর তালুকদার এমপি 

দুর্গম ধুপশীল পাড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

সেতু ভেঙে পাথর বোঝাই ট্রাক নদীতে

error: Content is protected !!
%d bloggers like this: