বৃহস্পতিবার , ২৯ জানুয়ারি ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

জামাল উদ্দিন জামালের গল্পগ্রন্থ “স্মৃতির আড়ালে ক্রন্দন”- এর প্রকাশনা উৎসব

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
জানুয়ারি ২৯, ২০২৬ ৫:১৮ অপরাহ্ণ

 

সাহিত্য ও সাংবাদিকতার মেলবন্ধনে রাজধানীতে অনুষ্ঠিত হলো কথাসাহিত্যিক ও সিনিয়র সাংবাদিক জামাল উদ্দিন জামালের নতুন গ্রন্থ ‘স্মৃতির আড়ালে ক্রন্দন’- এর প্রকাশনা উৎসব। দৈনিক বিজনেস ফাইল- এর উদ্যোগে আজ সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত এই অনুষ্ঠানে সাহিত্যাঙ্গনের পাশাপাশি রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য, সিনিয়র সাংবাদিক ও কথা সাহিত্যিক জামাল উদ্দিন জামালের এটি ২১তম প্রকাশিত গ্রন্থ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন সাবেক জাসাস সভাপতি রেজাবুদৌলা চৌধুরী।

দৈনিক বিজনেস ফাইল সম্পাদক অভি চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপমহাদেশের আলোচিত উপস্থাপক ও এসএমই সংগঠক ট্রফি ইসলাম, বিশিষ্ট কলামিস্ট কামাল পাশা, সিনিয়র সাংবাদিক মাহবুব আলম, সিনিয়র সাংবাদিক নাজমুল হাসান, সম্পাদক আশরাফ আলী সরকার, নারী উদ্যোক্তা ও লেখক লালন কন্যা ফাতেমা হক, ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাহিদ হাসানসহ আরও অনেকে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকৌশলী মাসুদ এহসান আজাদ।

প্রধান অতিথির বক্তব্যে শামসুজ্জামান দুদু বলেন, “কবি ও সাহিত্যিকরা কোনো দেশকে এগিয়ে নেন নিঃস্বার্থভাবে। নিজেদের সর্বোচ্চ মেধা ও শ্রম দিয়ে তারা সমাজকে আলোকিত করেন।” তিনি আরও বলেন, “উয়ারী-বটেশ্বরের প্রত্নতত্ত্ব আমাদের আড়াই হাজার বছরের সাংস্কৃতিক ঐতিহ্যের সাক্ষ্য বহন করে। কবি-সাহিত্যিক ও সাংস্কৃতিক কর্মীদের হৃদয় মোমের মতো—তারা কখনো বড় ধরনের অন্যায় করতে পারেন না।”

অনুষ্ঠানে বক্তারা বলেন, জামাল উদ্দিন জামালের সাহিত্যকর্ম সমকালীন সমাজ, স্মৃতি ও মানবিক বোধের গভীর প্রতিফলন। ‘স্মৃতির আড়ালে ক্রন্দন’ গ্রন্থটি পাঠকদের ভাবনার জগতে নতুন মাত্রা যোগ করবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন। উৎসবমুখর পরিবেশে আলোচনা, শুভেচ্ছা ও স্মৃতিচারণের মধ্য দিয়ে প্রকাশনা অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বীর শহীদদের স্মরণ করলো রাঙামাটি পিসিসিপি

খাগড়াছড়িতে লীন প্রকল্পের কার্যক্রম সমাপ্তকরণ বিষয়ক সভা অনুষ্ঠিত

মূল্য বৃদ্ধির প্রতিবাদে কাপ্তাইয়ে বিএনপি’র বিক্ষোভ

বাঘাইছড়িতে আগুনে পুড়ে যাওয়া ব্যবসায়িদের মাঝে কেন্দ্রীয় বিএনপির ত্রাণ বিতরণ

১৭ ইউনিয়নে মাত্র ৪ টিতে জয় পেয়েছে আওয়ামীলীগ

ঈদগাঁওয়ে ইউপি চেয়ারম্যান পদ ফিরে পেতে মরিয়া আ’লীগ নেতা রফিক, এলাকায় ক্ষোভ

লংগদুর সাবেক মহিলা মেম্বার মমতাজ বেগমের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

বাঘাইছড়িতে পাহাড়ী ছাত্র পরিষদের ২০তম কাউন্সিল অনুষ্ঠিত 

রুমায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা

স্টুডেন্ট ফর সভারেন্টির শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলার প্রতিবাদে পিসিসিপি’র বিক্ষোভ

error: Content is protected !!
%d bloggers like this: