শুক্রবার , ৩০ জানুয়ারি ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

সামাজিক অপরাধ প্রতিরোধে মসজিদে ওসির জনসচেতনতামূলক বক্তব্য

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
জানুয়ারি ৩০, ২০২৬ ৫:৪৯ অপরাহ্ণ

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মসজিদে জনসচেতনতামূলক বক্তব্য রাখলেন কক্সবাজারের ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদার।

শুক্রবার (৩০ জানুয়ারি) জুমার নামাজ শেষে উপজেলার ইসলামপুর ইউনিয়নের নাপিতখালী জামে মসজিদে মুসল্লিদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ওসি এটিএম শিফাতুল মাজদার। এ সময় ওসি এটিএম শিফাতুল মাজদার তার বক্তব্যে বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচন অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে  প্রশাসন দিনরাত কাজ করে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছেন।

এছাড়াও আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষন ও নির্বাচনকালীন স্বচ্ছতা নিশ্চিতকরণে ভোটারদের ভুমিকা অপরিসীম। তাই এ বিষয়ে সজাগ থাকতে হবে এবং বাল্যবিবাহ, মাদক ও জুয়া প্রতিরোধ পরিবার থেকে সচেতনতা বৃদ্ধি করতে হবে যেন সমাজের এমন মরণব্যাধি চিরতরে বন্ধ হয়ে যায়। যে কোনো প্রয়োজনে সরাসরি কিংবা ফোনে ওসির সাথে যোগাযোগ করারও আহবান জানান তিনি।

পরে তিনি মসজিদের ইমাম-মুয়াজ্জিনের হাতে শীতবস্ত্র কম্বল তুলে দেন। এসময় ঈদগাঁও উপজেলা বিএনপির সভাপতি আবুল কালাম, ইসলামপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক সাইফুল ইসলামসহ স্খানীয়  গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কাপ্তাইয়ে  নানা আয়োজন

কাপ্তাইয়ে ৬৯৭ জেলে পেলেন ভিজিএফ চাল

শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ সমাবেশ

রাঙামাটি শহরে নতুন ভাড়ায় চলবে সিএনজি

দীঘিনালায় আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

প্রশংসা কুড়িয়েছে কাপ্তাই শিল্পকলা একাডেমির গীতিনৃত্যনাট্য ‘এই বিজয় রক্ত কেনা’

রাঙামাটিতে আন্তর্জাতিক আন্তঃবিশ্ববিদ্যালয় স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবের প্রদর্শনী শুক্রবার

নিন্ম মাধ্যমিকে পাঠ দানের অনুমতি পেল কুকিমারা লোটাস শিশু সদন

লীন প্রকল্পের উদ্যোগে নানিয়াচরে পুষ্টি মেলা

রাঙামাটি কোতয়ালী থানার বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫

error: Content is protected !!
%d bloggers like this: