শনিবার , ৩১ জানুয়ারি ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

দক্ষ নাগরিক গড়ে তুলছে আইটি স্কুল- হাবীব আজম

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
জানুয়ারি ৩১, ২০২৬ ৫:৫০ অপরাহ্ণ

রাঙামাটি আইটি স্কুলের আয়োজনে ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও চড়ুইভাতি ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) সকাল ১০টায় রাঙামাটি ডিসি বাংলো পলওয়েল পার্কে দিনব্যাপী এ উৎসবমুখর অনুষ্ঠান আয়োজিত হয়।

অনুষ্ঠানে রাঙামাটি আইটি স্কুলের প্রতিষ্ঠাতা ও সভাপতি আইয়ুব ভূঁইয়ার সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক দীপ্ত বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজম। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজসেবক সুফিয়া কামাল ঝিমি।

এছাড়াও উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক মাদ্রী দেওয়ান, সিনিয়র শিক্ষক সাজিয়া আফরিন, সহকারী শিক্ষক উরফিতা তালুকদার, প্রশাসনিক কর্মকর্তা হিলসন চাকমাসহ শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকরা।

অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি মো. হাবীব আজম ফিতা কেটে দিনের উৎসবের শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “রাঙামাটি আইটি স্কুল শুধু আইটি শিক্ষায় নয়, সাংস্কৃতিক ও শারীরিক বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। শিক্ষার্থীদের সুশিক্ষিত ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে এই ধরণের আয়োজন অত্যন্ত প্রশংসনীয়।”

রাঙামাটি আইটি স্কুলের প্রতিষ্ঠাতা ও সভাপতি আইয়ুব ভূঁইয়া তার বক্তব্যে বলেন, “শিক্ষার্থীদের সার্বিক বিকাশের জন্য খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও আরো নানা সহশিক্ষা কার্যক্রম অপরিহার্য। আমরা চাই এই অঞ্চলের শিক্ষার্থীরা প্রযুক্তি শিক্ষার পাশাপাশি মানবিক ও সৃজনশীলতায় এগিয়ে যাক।”

অভিভাবকদের প্রতি দিকনির্দেশনামূলক বক্তব্যে তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের পাশে থেকে তাদের উৎসাহ দিন। সঠিক দিকনির্দেশনা ও ইতিবাচক মনোভাব তাদের সাফল্যের মূল হাতিয়ার।”

দিনব্যাপী আয়োজনের অংশ হিসেবে ‘যেমন খুশি তেমন সাজো’, দৌড় প্রতিযোগিতা সহ নানা রকমের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পাশাপাশি ছিল শিক্ষার্থী-অভিভাবকদের নিয়ে আনন্দঘন চড়ুইভাতি। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন, বিশেষ অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ। পুরো অনুষ্ঠানজুড়ে শিশুদের হাসি-আনন্দে উৎসবমুখর এক পরিবেশ সৃষ্টি হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ের দূর্গম হরিনছড়া উচ্চ বিদ্যালয়: যেখানে বিনা বেতনে শিক্ষকরা পড়ান

যেই কদু সেই লাউ / রাঙামাটির হাট- বাজারে কমেনি দ্রব্যমূল্যের দাম

মুক্তিযুদ্ধ ও ২৪’র গণঅভ্যুত্থানের শহীদদের জন্য দোয়া

কর্ণফুলী সরকারি কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত 

পানছড়িতে চলাচলের রাস্তায় দেয়াল: গৃহবন্দী ২০ পরিবার

আন্দোলন গড়ে তুলে সরকারকে চুক্তি বাস্তবায়নে বাধ্য করতে হবে- সাধুরাম ত্রিপুরা

হালদা নদীর মৎস্য প্রজনন ক্ষেত্র সংরক্ষণে স্টেকহোল্ডারদের উদ্বুদ্ধকরণ সেমিনার

চারদিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন জুরাছড়ি ও বরকল

বিলাইছড়িতে কাপ্তাই তথ্য অফিসের উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত 

রামগড়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত

error: Content is protected !!
%d bloggers like this: