বুধবার , ১৮ মার্চ ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

রাজস্থলীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা, মাদক নিয়ন্ত্রণে তৎপরতা জোরদার

প্রতিবেদক
উচ্চপ্রু মারমা, রাজস্থলী, রাঙামাটি
মার্চ ১৮, ২০২৬ ১০:০১ অপরাহ্ণ

রাঙ্গামাটি রাজস্থলী উপজেলা বাজার নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, জনস্বাস্থ্য সুরক্ষা এবং মাদকদ্রব্যের বিস্তার রোধে রাজস্থলী উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেলিনা আক্তার।

আজ (১৮ মার্চ) অভিযান চলাকালে রাজস্থলী বাজারে বিভিন্ন দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে এবং খোলা অবস্থায় মুরগি বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে দোষী সাব্যস্ত করা হয়। “পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫”-এর ১(ক) ও ১৫(৪) ধারা অনুযায়ী তাকে ১,৫০০ টাকা জরিমানা করা হয়।

এছাড়াও একই দিনে “মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮” এর আওতায় পৃথক একটি অভিযান পরিচালিত হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, মাদকবিরোধী এই ধরনের অভিযান ভবিষ্যতেও ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিনা আক্তার বলেন,সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা এবং বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।”

স্থানীয় সচেতন মহল এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত এমন অভিযান পরিচালিত হলে বাজারে শৃঙ্খলা ফিরবে এবং সাধারণ ভোক্তারা উপকৃত হবেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

তিন উপজেলার সাথে দূরপাল্লার যানচলাচল বন্ধ

দীঘিনালায় চাঁদের গাড়ি চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার

রামগড়ে ওয়ালটন ননস্টপ মিলিয়নিয়ার ক্যাম্পেইনের বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান

দুরছড়ি বাজারে আগুনে ক্ষতিগ্রস্ত ব্যাবসায়ীদের পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন

খাগড়াছড়ির দীঘিনালায় বন্যায় ক্ষতিগ্রস্থ ৩৫০ পরিবারকে নগদ অর্থ ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতরণ

পাহাড়ে সম্প্রীতি রক্ষায় ভেদাভেদ ভুলে শান্তির পক্ষে কাজ করার আহ্বান জানালেন রামগড় সিও

রাঙামাটিতে ১২ মোটর সাইকেল চালকের বিরুদ্ধে মামলা

স্বাধীনতা দিবসে শহীদদের স্মরণে বাঘাইছড়ি বিএনপির পুষ্পস্তবক অর্পণ

গণঅভ্যুত্থানে নিহত শহীদ মজিদের পরিবার পেল ১০লাখ টাকা

রমজানে নানিয়ারচরে টিসিবির পণ্য বিক্রি হবে

error: Content is protected !!
%d bloggers like this: