বুধবার , ১৮ মার্চ ২০২৬ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

ঈদকে সামনে রেখে পর্যটকদের বরণে প্রস্তুত কাপ্তাই

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
মার্চ ১৮, ২০২৬ ১০:০৫ অপরাহ্ণ

একদিকে কাপ্তাই লেকের নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য, মাঝখানে বহে যাওয়া লুসাই কন্যা কর্ণফুলি নদী আর সীতা পাহাড় এবং রাম পাহাড়ের অপরুপ সৌন্দর্য এই হলো  রাঙামাটির কাপ্তাই উপজেলা। কাপ্তাই উপজেলার রয়েছে বিভিন্ন পর্যটনকেন্দ্র। এবার ঈদে একটানা ৭ দিন ছুটি থাকায় পর্যটন শহর হিসাবে খ্যাত কাপ্তাইয়ে হাজারও পর্যটকের আগমন ঘটবে বলে আশা প্রকাশ করেছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

কাপ্তাইয়ের বিভিন্ন পর্যটন স্পটে গিয়ে দেখা যায়, ঈদকে সামনে রেখে নতুন রুপে সাজানো হচ্ছে পর্যটন স্পট গুলো। কাপ্তাইয়ের জনপ্রিয় পর্যটন কেন্দ্র শিলছড়ি নিসর্গ রিভার ভ্যালি এন্ড পড হাউসে গিয়ে দেখা যায়, এখানে নতুন করে সাজানো হচ্ছে তাদের নিসর্গ রেস্টুরেন্ট। কাপ্তাই নিসর্গ রিভার ভ্যালি এন্ড পড হাউস এ ম্যানেজার মিনহাজ উদ্দিন জানান, আমাদের ৯ টি নন এসি পড হাউস, ৫ টি এসি পড হাউস এবং ৫ টি ডিলাক্স রুম ঈদের দিন হতে আগামী ২৭ মার্চ পর্যন্ত বুকিং রয়েছে।  এছাড়া আমাদের খাবার রেস্টুরেন্টে একসাথে ৩ শতের অধিক লোক খেতে পারবেন।

ওয়াগ্গা ৪১ বিজিবি পরিচালিত প্যানোরোমা জুম রেস্তোরাঁয় গিয়ে দেখা যায়, এখানেও নান্দনিকরূপে সাজানো হচ্ছে পর্যটন স্পটটি। এসময় ঐ স্পটের দায়িত্বশীল ইনচার্জ জানান, আমরা আশা করছি এই বছর টানা ৭ দিন ঈদের ছুটি থাকায় কাপ্তাইয়ে রেকর্ড পরিমাণ পর্যটক আসবে।

শিলছড়ি বনশ্রী পর্যটন কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী রুবায়েত আক্তার বলেন, কাপ্তাইয়ের প্রতিটি পড়তে পড়তে সৌন্দর্য লুকিয়ে আছে। এই বছর ঈদের ছুটিতে  কাপ্তাইয়ে হাজার পর্যটকের আগমন ঘটবে। এছাড়া কাপ্তাইয়ের জনপ্রিয় পর্যটন কেন্দ্র লেকভিউ আইল্যান্ড, লেকশোর পর্যটন স্পট, লেক প্যারাডাইস, কাপ্তাই রিভার ভিউ, রাইখ্যং আইল্যান্ড, ফ্লোটিং প্যারাডাইস, চন্দ্রলোক ক্যাম্পিং সাইট,  পাহাড়িকা পিকনিক স্পট  সহ বিভিন্ন পর্যটন কেন্দ্র পর্যটকদের বরণে নানা প্রস্তুতি হাতে নিয়েছেন।

কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, ঈদের ছুটিতে কাপ্তাইয়ে হাজারও পর্যটকের আগমন ঘটবে। তাই পর্যটকরা যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে সেইজন্য থানা পুলিশ এর টহল দল সবসময় মাঠে কাজ করবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রামগড় ৪৩ বিজিবি’র অভিযানে বিপুল পরিমান ভারতীয় সিগারেট জব্দ

খাগড়াছড়িতে রোহিঙ্গা নাগরিক সন্দেহে আটক ১

খাগড়াছড়িতে ৩০ লাখ টাকা চুক্তিতে আওয়ামীলীগ নেতার পুকুর ভরাট, ভাগ পেলেন সব দলের নেতা

প্রাণ ফিরেছে রাইখালীর পানছড়ি ঝর্ণায়

রাবিপ্রবি শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি চলছে

লংগদুতে শিক্ষার্থীদের নিয়ে পুলিশের জনসচেতনতা সভা

রাঙামাটি থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী লঞ্চ বরকলে দুর্ঘটনার শিকার

কাপ্তাইয়ে খোলা বাজারে চাল বিক্রি শুরু; উদ্বোধন করেন দীপংকর তালুকদার

জুরাছড়ির দুর্গম এলাকায় পানি সরবরাহ লাইন উদ্বোধন 

মানবতায় বগাচতর কর্তৃক জেলা পরিষদ সদস্য, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও ঘর প্রদান

error: Content is protected !!
%d bloggers like this: