রবিবার , ১৭ নভেম্বর ২০২৪ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

দীঘিনালায় বিএনপি’র সম্প্রীতি সমাবেশ

প্রতিবেদক
মোঃ আক্তার হোসেন, খাগড়াছড়ি
নভেম্বর ১৭, ২০২৪ ১০:৫৭ অপরাহ্ণ

শান্তি-সম্প্রীতি সহাবস্থান ও উন্নয়নের লক্ষ্যে খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১৭ নভেম্বর (রবিবার) বিকেলে উপজেলা বিএনপির সভাপতি মোঃ সফিকুল ইসলাম সফিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক, জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান ওয়াদুদ ভূইয়া।

এছাড়াও সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী, প্রবীন চন্দ্র চাকমা, সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন, অ্যাড. মালেক মিন্টু, অনিমেষ চাকমা, জেলা বিএনপি উপদেষ্টা মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক আ. রব রাজা, আবু তালেব, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জয়নাল আবেদীন সহ অনান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ওয়াদুদ ভূইয়া জনসভায় উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, বিএনপি বিগত সময়ে জনগণের রাজনীতি করে আসছে। জনগণের অধিকার নিশ্চিত করণে কাজ করে আসছে। দেশের জনগণের অধিকার ও গণতন্ত্রের পুনরুদ্ধারে বছরের পর বছর জেল খেটেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তবুও বিএনপি রাজপথ ছাড়েনি। কারণ জনগণই বিএনপির রাজনীতির স্তম্ভ। তারেক জিয়ার নের্তৃত্বে আগামী জাতীয় নির্বাচনে জনগণের ভোটে জনগণের সরকার হিসেবে সংসদে যাবে বিএনপি। তাই বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সকলকে জনগণের পাশে থাকতে হবে, তাঁদের কাছে যেতে হবে। তাদের কথা শুনতে হবে। জনগণের সুবিধা-অসুবিধা নিয়ে কাজ করতে হবে। জনগণই বিএনপির রাজনীতির স্তম্ভ।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটিতে চলমান হরতালকে কেন্দ্র করে সেনাবাহিনীর টহল কার্যক্রম জোরদার

বিলাইছড়িতে সরকারি উচ্চ বিদ্যালয়ে অবিভাবক সমাবেশ অনুষ্ঠিত 

রাঙামাটির লংগদুতে ভূমি খেকো মালেকগংদের বিরুদ্ধে মানববন্ধন

সম্প্রীতি এবং সৌহার্দ্যের বার্তা দিয়ে বর্ণিল আয়োজনে কাপ্তাইয়ে শুভ বড়দিন উদযাপন

বর্ণিল আয়োজনে শুভ বড়দিন উদযাপন করলো যমুনাছড়ির খ্রীস্টান ধর্মাবলম্বীরা

জুরাছড়ি উপজেলায় যুব সমাবেশ ও দিন ব্যাপী প্রশিক্ষণ

পাহাড়ে শান্তি ও সম্প্রীতির বার্তা- বিদ্যানন্দের “১ টাকায় প্রবারণা মেলা”

বই মেলায় কামাল হোসেন টিপুর উপন্যাস ‘অভিমান’

পাহাড়ে পর্যটন: জনঅংশগ্রহণেই চূড়ান্ত বিকাশ হোক– প্রদীপ চৌধুরী

কাপ্তাই দুটি অজগর সাপ অবমুক্ত

error: Content is protected !!
%d bloggers like this: