সোমবার , ২০ অক্টোবর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

দীঘিনালায় অস্বচ্ছল শিক্ষার্থী ও পরিবারের মাঝে সেনাবাহিনীর বিশেষ সহায়তা

প্রতিবেদক
মোঃ আক্তার হোসেন, খাগড়াছড়ি
অক্টোবর ২০, ২০২৫ ৬:৩৬ অপরাহ্ণ

খাগড়াছড়ির দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে অস্বচ্ছল শিক্ষার্থী ও পরিবারদের মাঝে অনুদান ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করেছে। আজ সোমবার (২০ অক্টোবর) সকাল ১১টায় দীঘিনালা সেনা জোন সদরস্থ হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি এ-সব অনুদান বিতরণ করেন জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ওমর ফারুক।

অনুষ্ঠানে দুইজন নারীকে স্বাবলম্বী করার জন্য সেলাই মেশিন দেওয়া হয়। দুটি শিক্ষাপ্রতিষ্ঠানকে পানির ট্যাংক, একটি মাদ্রাসাকে বৈদ্যুতিক ফ্যান এবং গৃহনির্মাণে সহায়তার জন্য ১৭ বান্ডিল ঢেউটিন বিতরণ করা হয়। এছাড়া অস্বচ্ছল শিক্ষার্থী ও পরিবারের হাতে নগদ অর্থ দেওয়া হয়।

লেফটেন্যান্ট কর্নেল ওমর ফারুক বলেন, “সেনাবাহিনী শুধু দেশের নিরাপত্তা নিশ্চিত করে না, সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণেও কাজ করে। সাধারণ মানুষের জীবনমান উন্নয়নই আমাদের অঙ্গীকার।”

উপকারভোগীরা সেনাবাহিনীর উদ্যোগে কৃতজ্ঞতা প্রকাশ করেন। স্থানীয়রা মনে করেন, এ ধরনের উদ্যোগ পার্বত্য অঞ্চলে সেনা ও সাধারণ মানুষের মধ্যে আস্থা ও সম্প্রীতি বাড়াবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ রোভার স্কাউট শিক্ষক হলেন খাগড়াছড়ির দুলাল হোসেন

কোটা ইস্যুতে রাঙামাটি জেলা ছাত্রলীগের মিছিল ও সমাবেশ

চাইল্যাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

স্যাজেক ভ্যালীর উপর নির্মিত স্কুল বন্যায় ক্ষতিগ্রস্ত দেখিয়ে প্রকল্প গ্রহণ; এ প্রকল্প পেয়েছে আরো ৭ স্কুল

দীঘিনালায় সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত

সংরক্ষণের জন্য পেটিকাবদ্ধ করা হলো সংঘরাজ তিলোকানন্দ মহাথের’র মরদেহটি

ঈদগাঁওয়ে চোরাই গরুসহ কসাই গ্রেফতার

চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের ১১৮ তম পদার্পণ উদযাপন

খাগড়াছড়িতে গণহত্যা দিবস পালিত

৬ এপ্রিল কাপ্তাই সীতাদেবী মন্দিরে অনুষ্ঠিত হবে মহাবারুণী স্নান

error: Content is protected !!
%d bloggers like this: