শনিবার , ২৮ মার্চ ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

‎রাঙামাটিতে সেনাবাহিনীর পাহাড়ায় পাম্পে তেল বিক্রয়

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
মার্চ ২৮, ২০২৬ ১০:০০ অপরাহ্ণ

রাঙামাটিতে সেনাবাহিনী ও পুলিশ পাহাড়ায় তেল বিক্রি করতে করা হচ্ছে। আজ শনিবার সকাল থেকে শহরের বাইতুশ শরফ সংলগ্ন মহসিন স্টোর নামের তেলের পাম্পে সেনাবাহিনী ও পুলিশ পাহাড়ায় তেল বিক্রয় করতে দেখা গেছে।  মোটরবাইক চালকেরা বিশাল লাইনে দাঁড়িয়েও তেল না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছে। অভিযোগ উঠেছে যাদের বাইক নাই তারা ঝারি বা বোতল নিয়ে লাইনে দাঁড়িয়ে তেল নিতে দেখা গেছে।

‎এদিকে সম্প্রতি সরকার রেশনিং পদ্ধতিতে তেল বিক্রয়ের যে নিয়ম করে দিয়েছে তা মানছে না ট্যাংকি, বোতল ও ঝার ওয়ালারা। যদিও পাম্প থেকে তেল নেওয়ার নিয়ম হচ্ছে তেল
দেবেন গাড়িতে বা বাইকে। কিন্তু এখনে দেখা যাচ্ছে গ্রাহকেরা তেল নিচ্ছে বোতলে করে। অনেকে অভিযোগ করেছে, যারা ঝাড়ে বা বোতলে করে তেল নিচ্ছে তারা তেল মজুদ করছে। অভিযোগে আরো উঠে এসেছে পাম্প থেকে তেল নিয়ে সেই তেল বেশি দামে বাহিরে বিক্রি করা হচ্ছে ।

‎গ্রাহকেরা বলছে, তেলের কৃত্রিম সংকটে ফেলেছে পাম্প মালিকেরা ও তেল সিন্ডিকেটরা। এছাড়াও অনেকে মোটরযানে তেলে না নিয়ে তেল নিচ্ছে ঝাড়ে, বোতল ও ট্যাংকিতে। এত এত তেল যাচ্ছে কোথায়? মনে হচ্ছে একটি সিন্ডিকেট চক্র পাম্প থেকে তেল সংগ্রহ করে সেই তেল মজুদ করে রেখেছে। পরে বেশি দামে বিক্রি করবে।

‎বনরুপা তেল পাম্প ম্যানেজার ইসলাম বলেন, আগে প্রতি মাসে আমাদের পাম্পে ৮-৯ গাড়ি অকটেন ও ডিজেল আনা হতো। বর্তমানে ১২ গাড়ি তেল আনা হলেও তেল দিয়ে শেষ করতে পাচ্ছি না।  এত তেল যায় কোথায়? মনে হয় পাম্প থেকে তেল নিয়ে গ্রাহকেরা তা মজুদ করছে।

‎বাইক চালক হৃদয় বড়ুয়াসহ বেশ কয়েকজন  বলেন, সকাল থেকে তেলের জন্য বিশাল লাইনে দাঁড়িয়ে আছি। এখন শুনছি তেল শেষ হয়ে গেছে। তবে প্রশাসনের কাছে দাবি বোতলে বা ঝাড়িতে যেন তেল বিক্রয় করা না হয়। সেনাবাহিনী ও পুলিশ পাহাড়ায় তেল বিক্রয় করা হচ্ছে। পাম্প মালিকেরা ও প্রশাসন সঠিক ভাবে তেল বিক্রি করতে পারছে না বলে ধারনা করা হচ্ছে। তেল তো আসছে, তা হলে তেলের সংকট হবে কেন? অকটেন ও ডিজেলের জন্য রাঙামাটিতে গ্রাহকেরা মারামারিতে জড়িয়ে পড়েছে। এই তেল সংকট থেকে কখন আমরা রেহায় পাবো।

‎শহরের কাঁঠালতলীস্থ সায়মন এন্টারপ্রাইজ এর মালিক মোঃ মমতাজ বলেন, আমাদের তেলের যে চাহিদা সে চাহিদা অনুপাতে ডিপোগুলো তেল দিতে ‎পারছে না। আমার দোকানে সর্বশেষ তেল আসছে ঈদের ৪দিন আগে তেল পেয়েছিলাম এই পর্যন্ত আর তেল পাইনি।

‎জানা গেছে, রাঙামাটি শহরের মধ্যে ৪টি তেল পাম্পে প্রতি মাসে গড়ে ২৪টি অকটেনের গাড়ি ও ২৪ টি ডিজেলের গাড়ি আসতো। বর্তমানের প্রতিটি পাম্পে তার চেয়েও বেশি তেল আসছে। তার পরও গ্রাহকেরা তেল নিয়ে কারাকারি করছে। তাহলে বুঝা যাচ্ছে গ্রাহকেরা পাম্প থেকে তেল নিয়ে সে তেল মজুদ করে রেখেছে না হয় অন্যত্র নিয়ে বিক্রি করছে।এব্যাপারে প্রশাসনের কঠোর পদক্ষেপ নেওয়া দরকার বলে মনে করেন ভুক্তভোগীরা।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

কাপ্তাই ইউএনওকে শুভেচ্ছা স্মারক প্রদান তরুণ সংঘের

লংগদু প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক ওমর ফারুক মুছা মারা গেছেন

আজ ক্যাপ্টেন আফতাবুল কাদের বীর উত্তমের ৫৪তম শাহাদাত বার্ষিকী

রাঙামাটি জেলা পরিষদ ও ডিএসএ সংবর্ধনা / সংবর্ধিত হচ্ছেন সাফ জয়ী পাহাড়ি কন্যারা; সম্মাননা পাচ্ছেন বীরসেন ও শান্তিমনি

লংগদুতে শেখ কামাল আন্তঃস্কুল ও মাদ্রাসা অ্যাথলেটিক্স প্রতিযোগিতার প্রস্তুতি সভা 

বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক সম্প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত

রাঙামাটিতে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

কাপ্তাইয়ে খামার হতে ৭টি কালিম পাখি উদ্ধার করল বন বিভাগ  

নারী ক্ষমতায়ন মানবাধিকার জলবায়ু পরিবর্তন মোকাবেলায় করণীয় বিষয়ক সভা

error: Content is protected !!
%d bloggers like this: