বুধবার , ৮ এপ্রিল ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

বৈসাবি উৎসব ঘিরে মহালছড়িতে নিরাপত্তা ও প্রস্তুতি জোরদার, জোনের আর্থিক সহায়তা প্রদান

প্রতিবেদক
শফিক ইসলাম, মহালছড়ি, খাগড়াছড়ি
এপ্রিল ৮, ২০২৬ ৪:৫৫ অপরাহ্ণ

আসন্ন বৈসাবি উৎসবকে সামনে রেখে খাগড়াছড়ির মহালছড়িতে উৎসবের সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আয়োজক কমিটির সঙ্গে মতবিনিময় করেছেন মহালছড়ি জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ আল-জাবির আসিফ (পিএসসি)।

বুধবার (০৮ এপ্রিল ২০২৬) মহালছড়ি জোনের দায়িত্বপূর্ণ এলাকায় আয়োজিত এ মতবিনিময় সভায় বৈসাবি উৎসব আয়োজক কমিটির নেতৃস্থানীয় সদস্যরা উপস্থিত ছিলেন। এসময় জোন কমান্ডার সবার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সকলের সম্মিলিত চেষ্টায় উৎসবটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবার আশাবাদ ব্যক্ত করেন।

এছাড়াও তিনি মহালছড়ি জোনের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় সবাইকে সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা পালনের আহ্বান জানান।

পাশাপাশি তিনি অনুষ্ঠান সফলভাবে আয়োজনের লক্ষ্যে আয়োজক কমিটির প্রতি মহালছড়ি জোনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রশাসনিক সহায়তার আশ্বাস দেন। একইসঙ্গে উৎসবের প্রস্তুতি নির্বিঘ্ন করতে জোনের পক্ষ থেকে আর্থিক সহায়তাও প্রদান করা হয়।

আয়োজক কমিটির সদস্যরা মহালছড়ি জোনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে উৎসবকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামের অন্যতম প্রধান সাংস্কৃতিক উৎসব বৈসাবি প্রতিবছরই বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়, যা বিভিন্ন জাতিগোষ্ঠীর মাঝে সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাঘাইছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ

দীঘিনালায় দুস্থদের মাঝে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরন

রাঙামাটি জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

কাউখালীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত 

হৃদয়ে মহালছড়ি নামের সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ

রেশম বাগান তনচংগ্যা পাড়ায় ইক্ষু চাষে সফলতা পেয়েছে চাষীরা

চন্দনাইশে সড়ক দুর্ঘটনায় বউ-শ্বাশুড়িসহ নিহত তিন

শীতে অসহায় মানুষের পাশে সীপকস: বাঘাইছড়িতে ৫০ পরিবার পেল শীতবস্ত্র

আবার ভেঙে গেল নারানগিরি পাড়াবাসীর পারাপারের একমাত্র সাকোটি

রাঙামাটিতে পিসিসিপি’র বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: