শনিবার , ২৯ আগস্ট ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রিডিং পড়তে পারেন না, এমন শিক্ষকও নিয়োগ দিয়েছে বিগত সরকার: দীপন তালুকদার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
আগস্ট ২৯, ২০২৬ ১১:১২ অপরাহ্ণ

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার দীপু বলেছেন, বিগত সরকার শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। তারা এমন শিক্ষকও নিয়োগ দিয়েছে, যারা দেখে দেখেও রিডিং পড়তে পারে না। বর্তমান সরকার মানসম্মত শিক্ষার জন্য কাজ করছে।

‎শনিবার (২৯ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় রাঙামাটি শহরের কাঁঠালতলী ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে লংগদু উপজেলার ২০২৬ সালের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‎দীপন তালুকদার লংগদু স্টুডেন্টস ফোরামকে ধন্যবাদ জানিয়ে বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে। জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, বর্তমান জেলা পরিষদ একটি শিক্ষাবান্ধব জেলা পরিষদ। শিক্ষার্থীদের জন্য এ পরিষদ কাজ করবে এবং যেকোনো প্রয়োজনে জেলা পরিষদ থেকে তাদের সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।

‎অনুষ্ঠানে লংগদু উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের ক্রেস্ট দিয়ে সংবর্ধনা ও সম্মাননা দেওয়া হয়। পাশাপাশি আগত প্রধান অতিথি ও বিশেষ অতিথিদেরও লংগদু স্টুডেন্টস ফোরামের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

‎অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মামুনুর রশিদ মামুন, ফারুখ আহমেদ সাব্বির ও সায়রা চন্দ্রা চাকমা। এছাড়া লংগদু স্টুডেন্টস ফোরামের উপদেষ্টা আবু নাছির উপস্থিত ছিলেন।

‎জেলা পরিষদের সদস্য মামুনুর রশিদ মামুন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, জীবনে অনেক চড়াই উতরাই আসবে, তবে হতাশ হওয়া যাবে না। যেখানে শেষ, সেখান থেকেই শুরু করতে হবে। ভবিষ্যতে আপনারা বিসিএস ক্যাডারসহ ভালো অবস্থানে যাবেন এমন প্রত্যাশা করি। তবে ভালো অবস্থানে পৌঁছানোর পর অবশ্যই দেশের জনগণকে যথাযথ মূল্যায়ন করতে হবে।

‎অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকরাও বক্তব্য দেন। লংগদু স্টুডেন্টস ফোরামের সভাপতি নুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম। এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে উৎসাহিত হবে বলে প্রত্যাশা করেন আয়োজকরা।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

শতবর্ষী কুষ্ঠ রোগী কিশোরী বালা চাকমা, ৫০ বছর ধরে চিকিৎসা নিচ্ছেন চন্দ্রঘোনা কুষ্ঠ হাসপাতালে

রাঙামাটিতে বিপুল ভোটে নৌকার জয়

বিএনপির ১০ দফা ও রাষ্ট্রকাঠামো মেরামতের রূপরেখা নিয়ে রাঙামাটিতে আলোচনা সভা

কাপ্তাইয়ে সহিংসতামুক্ত অবাধ সুষ্ঠু নির্বাচন করার অঙ্গীকার প্রতিদ্বন্ধি ৩ চেয়ারম্যান প্রার্থীর 

কাপ্তাইয়ে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালন

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নজিরবিহীন বৈষম্যের প্রতিবাদ পিসিসিপির

কাপ্তাইয়ে চোরাই কাঠসহ ৩ পাচারকারী আটক

কাপ্তাইয়ে ২শ লিটার দেশীয় মদসহ একজন আটক; অটোরিকশা জব্দ

পার্বত্য শান্তি চুক্তি দিবস উপলক্ষে ওয়াগ্গা জোনের বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্পেইন

পার্বত্য শান্তি চুক্তির ফলে পাহাড়ে উন্নয়নের ধারা অবহ্যত রয়েছে

error: Content is protected !!
%d bloggers like this: