শনিবার , ১১ এপ্রিল ২০২৬ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

খাগড়াছড়িতে যৌন নির্যাতনের অভিযোগ যুবক’কে আটক করে পুলিশ দিলো নিরপত্তা বাহিনী

প্রতিবেদক
মোঃ আক্তার হোসেন, খাগড়াছড়ি
এপ্রিল ১১, ২০২৬ ৯:১৪ অপরাহ্ণ

খাগড়াছড়ি জেলার মানিকছড়িতে তিন বছরের এক শিশুকে যৌন নির্যাতনের চেষ্টার অভিযোগে মো. সাব্বির (১৮) নামে এক যুবককে আটক করে পুলিশ সোপর্দ করেছে সেনাবাহিনী।

আজ শনিবার (১১ এপ্রিল) দুপুরে সিন্দুকছড়ি জোনের মানিকছড়ি আর্মি ক্যাম্পের একটি দল জিয়ানগর এলাকা থেকে তাকে আটক করে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৯ এপ্রিল বিকেলে উপজেলার জিয়ানগর এলাকায় ৩ বছর বয়সী এক শিশু প্রতিবেশী ইদ্রিস মিয়ার ছেলে সাব্বিরের বাড়ির উঠানে খেলতে যায়। অভিযোগ রয়েছে, সাব্বির কেক দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে নিজ ঘরে নিয়ে যায় এবং ভিডিও গেম দেখানোর ছলে শ্লীলতাহানির চেষ্টা করে। ঘটনাটি জানাজানি হলে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এবং অভিযুক্ত সাব্বির এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়।

পরবর্তীতে ভুক্তভোগী শিশুর পরিবার মানিকছড়ি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। পুলিশ শিশুটিকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করে।

ঘটনার পর থেকেই অভিযুক্তকে ধরতে গোয়েন্দা তৎপরতা শুরু করে মানিকছড়ি আর্মি ক্যাম্পের একটি বিশেষ টহল দল। টানা ২৪ ঘণ্টা নিরলস প্রচেষ্টার পর আজ দুপুর দেড় টার দিকে জিয়ানগর এলাকা থেকে তাকে আটক করতে সক্ষম হয় সেনাবাহিনী।

অভিযুক্তকে আটকের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা সন্তোষ প্রকাশ করেন। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে মূল অভিযুক্তকে আইনের আওতায় আনায় স্থানীয় জনগণ সেনাবাহিনীর দ্রুত ও কার্যকর ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন। এলাকাবাসীর মতে, এ ধরনের দ্রুত পদক্ষেপ অপরাধ দমনে ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আটকের পর আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে সাব্বিরকে মানিকছড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সেনাবাহিনী ও পুলিশ জানায়, অপরাধীদের বিরুদ্ধে এ ধরনের কঠোর অবস্থান ভবিষ্যতেও বজায় থাকবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

error: Content is protected !!
%d bloggers like this: