শুক্রবার , ২২ মে ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে রাঙামাটিতে বন্ধুসভার মানববন্ধন ‎

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
মে ২২, ২০২৬ ১০:১৭ অপরাহ্ণ

রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় সাত বছরের শিশু রামিসা আক্তারকে ধর্ষণের পর হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন করেছে প্রথম আলো বন্ধুসভা রাঙামাটি জেলা শাখা।

‎‎”শিশু ও নারীর নিরাপত্তা চাই, ধর্ষক নিপীড়দে দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (২২ মে) বিকেল সাড়ে ৪টায় জেলা শিল্পকলা একাডেমির সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

‎মানববন্ধনে সভাপতিত্বে করেন প্রথম আলো বন্ধুসভার সভাপতি আপন চাকমা। এসময় বক্তব্য রাখেন বন্ধুসভার ক্রীড়া সম্পাদক মোস্তফা কামাল রাজু, সদস্য ঊষা চাকমা সহ আরো অনেকে।

‎সমাবেশে বক্তারা বলেন, বিচারহীনতার সংস্কৃতির কারণে দেশে নারী ও শিশু ধর্ষণের ঘটনা বেড়ে চলেছে। রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।

‎মোস্তফা কামাল রাজু তার বক্তব্যে বলেন, দেশে সংগঠিত ধর্ষণের ঘটনায় অপরাধীরা আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে যাচ্ছে। ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হলে এ  ধরনের  অপরাধ কমে আসত। ভবিষ্যতে আর কোনো শিশুকে যেন রামিসার মতো নির্মম ঘটনার শিকার হতে না হয়, সে দাবি জানান তিনি।

‎ঊষা চাকমা বলেন, নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতে রাষ্ট্রকে আরও কার্যকর পদক্ষেপ নিতে হবে। নিরাপত্তাহীনতা ও আতঙ্কের মধ্যে না থেকে সবাই যেন স্বাভাবিকভাবে বাঁচাতে পারে সে পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে  অনুপস্থিত ৬

বিদায়ী এসপি-ওসিকে কোতোয়ালি থানার বিদায় সংবর্ধনা

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর পদত্যাগ প্রত্যাহারের দাবিতে বাঘাইছড়িতে বিক্ষোভ মিছিল

বরকলে রেড ক্রিসেন্ট সোসাইটির ত্রাণ বিতরণ

জুরাছড়িতে গরু, সুতা ও বিভিন্ন ফলজ চারা বিতরণ

খাগড়াছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

রামগড় পৌরসভার সাবেক মেয়র কাজী রিপন গ্রেপ্তার

দিনে রাতে কাপ্তাই মা সীতা দেবী মন্দিরে হাতির বিচরণ: আতঙ্কে মন্দিরের পুজারিরা

কাপ্তাইয়ে সোলার বিদ্যুৎ কেন্দ্রে চুরির সময় হাতেনাতে আটক চোর

কাপ্তাইয়ে সিএনজি চালক দম্পতির মানবিক উদ্যোগ: নবজাতককে লালন-পালনের দায়িত্ব গ্রহণ

error: Content is protected !!
%d bloggers like this: