সোমবার , ১ জুন ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

মহালছড়িতে বিশেষ অভিযানে অস্ত্রসহ ৩ ইউপিডিএফ কর্মী আটক, জনমনে স্বস্তি

প্রতিবেদক
শফিক ইসলাম, মহালছড়ি, খাগড়াছড়ি
জুন ১, ২০২৬ ৯:০২ অপরাহ্ণ

খাগড়াছড়ির মহালছড়িতে সেনা জোনের বিশেষ অভিযানে অস্ত্র, গুলি ও চাঁদা আদায়ের বিভিন্ন আলামতসহ ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-মূল) এর তিন সদস্যকে আটক করা হয়েছে। দীর্ঘদিন ধরে স্থানীয় ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায়ের অভিযোগে অভিযুক্ত এসব ব্যক্তিকে আটকের ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

সোমবার (১ জুন) দিবাগত রাত প্রায় ২টা ৪৫ মিনিটে খাগড়াছড়ি জেলার মহালছড়ি সেনা জোনের আওতাধীন পংঙ্খিমুড়া এলাকার মনো মহাজন পাড়ায় গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী এ অভিযান পরিচালনা করে। অভিযানে তিনজনকে আটক করা হয়।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মহালছড়ির বিভিন্ন ব্যবসায়ী ও সাধারণ মানুষের কাছ থেকে ভয়ভীতি প্রদর্শন করে চাঁদা আদায় করে আসছিলেন।অভিযানের সময় তাদের কাছ থেকে একটি চায়না পিস্তল, দুই রাউন্ড তাজা গুলি, চাঁদা আদায়ের রশিদ বই, মোবাইল ফোন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করা হয়।

এ বিষয়ে মহালছড়ি জোনের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাবির আল আসিফ বলেন, “দীর্ঘদিন ধরে ইউপিডিএফের কিছু সন্ত্রাসী মহালছড়ির ব্যবসায়ীদের জিম্মি করে মোটা অঙ্কের চাঁদাবাজি চালিয়ে আসছিল। আমরা একাধিকবার তাদের গ্রেপ্তারের চেষ্টা করেও সফল হতে পারিনি। অবশেষে গত রাতে পরিচালিত বিশেষ অভিযানে তাদের আটক করা সম্ভব হয়েছে। অভিযানে উদ্ধার হওয়া আলামতগুলো তাদের চাঁদাবাজি কার্যক্রমের গুরুত্বপূর্ণ প্রমাণ হিসেবে কাজ করবে।”

তিনি আরও জানান, আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে অভিযানের খবরে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে স্বস্তির পরিবেশ সৃষ্টি হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যবসায়ী জানান, দীর্ঘদিন ধরে চাঁদার চাপ ও নিরাপত্তাহীনতায় তারা ব্যবসা পরিচালনা করছিলেন।

অভিযুক্তদের আটকের ঘটনায় তারা স্বস্তি প্রকাশ করেছেন এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন। স্থানীয়দের মতে, সন্ত্রাস ও চাঁদাবাজি দমনে যৌথ বাহিনীর এই অভিযান মহালছড়ি অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

‎রাঙামাটি সদরে উপজেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটি গঠন

রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান প্রেসক্লাবকে পার্বত্য মন্ত্রণালয়ের ৯০ টন চাল বরাদ্দ

চন্দ্রঘোনায় ১৩০ লিটার মদসহ একজনকে আটক করেছে পুলিশ

পার্বত্য চট্টগ্রামে প্রাকৃতিক ভিত্তিক সমাধান প্রকল্প কার্যক্রম পরিদর্শন

আইন প্রয়োগে কখনো সামাজিক সমস্যার সমাধান সম্ভব না; পরিবেশ দিবসে জেলা প্রশাসক

পার্বত্যাঞ্চলের আদিবাসী ও পার্বত্য চুক্তিকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র চলছে-সন্তু লারমা

রাজস্থলীতে সেনাবাহিনীর অভিযানে সেগুন কাঠসহ নাম্বারবিহীন মিনিট্রাক জব্দ

কাউখালীতে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী পালন

লংগদু জোনের উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প ও আর্থিক সহায়ত প্রদান

শেখ হাসিনার হাত ধরে পাহাড়ে শান্তির সুবাতাস বইছে-কুজেন্দ্র

error: Content is protected !!
%d bloggers like this: