সোমবার , ৯ ডিসেম্বর ২০২৪ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটিতে নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
ডিসেম্বর ৯, ২০২৪ ৭:০৫ অপরাহ্ণ

রাঙামাটিতে নবাগত জেলা প্রশাসকের সাথে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। সোমবার বিকালে জেলা প্রশাস সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সবার সাথে পরিচিতি পর্বের মধ্য দিয়ে মতবিনিময় সভা আরম্ভ করা হয়।

নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ বলেন, সম্পদের তথ্য হলো সাংবাদিকেরা। টেকনাফ টু সাজেক হবে পর্যটন জোন। এখন দেখছি রাঙামাটি বান্দরবান ও খাগড়াছড়ি ঘুরে চলে যায়। আমরা চাই পর্যটন শিল্পের বিকাশ ঘটাতে হবে। আমি পর্যটন ও শিক্ষাকে প্রধান্য দেব। রাঙামাটি জেলার উন্নয়নে আপনাদেরকে সাথে নিয়ে কাজ করবো। প্রাথমিক শিক্ষাকে আরো গতিশীল করতে হবে।

আমরা একটা বিশেষ পরিস্থিতি পার করে আজ এখানে এসে দাঁড়িয়েছি। আমরা ছাত্রদের আন্দোলনের মাধ্যমে নতুন দেশ পেয়েছি। তাই আগামী দিনে আমরা সবাই কাঁদে কাদ মিলিয়ে, সবাইকে সাথে নিয়ে কাজ করবে জেলা প্রশাসন। এই এলাকার মানুষের ভাগ্য পরিবর্তনে আপনারা যে নিউজ করবেন সেটা অবশ্যই আপনারা একটু শেয়ার করে নেবেন।

তিনি আরো বলেন, সাংবাদিকদের সাথে জেলা প্রশাসনের বিগত দিনে যে ধরনের সম্পর্ক ছিল সে সম্পর্ক আগামীতে আরো দৃঢ় হবে এই প্রত্যাশা করছি। সঠিক তথ্য দিয়ে আমাদেরকে সহযোগিতা করবেন এই কামনা করছি।

এসময় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সভাপতি মোঃ সাখাওয়াৎ হোসেন রুবেল, রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, সাংবাদিক ফোরামের সভাপতি নন্দন দেব নাথ, সাংবাদিক সমিতির সভাপতি সৈকত রঞ্জন চৌধুরী, সাংবাদিক জার্নানিস্ট নেটওয়ার্কের সভাপতি শান্তিময় চাকমা, পার্বত্য সাংবাদিক ইউনিয়নের সভাপতি মিলটন বড়ুয়াসহ আরো অনেকে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

প্রবারণা পূর্ণিমায় রঙিন ফানুসে মুখরিত হবে আকাশ: পাহাড় জুড়ে হবে আলোর উৎসব

কাচালং নদীতে ফুল ভাসিয়ে বাঘাইছড়িতে শুরু হল বিজু উৎসব

দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনী পিছপা হবে না-লেঃ কর্ণেল আনোয়ার জাহিদ

জীবতলীতে স্কুলড্রেস ও অর্থ বিতরণ সেনাবাহিনীর

কাপ্তাইয়ে লোডশেডিংয়ে অতিষ্ঠ গ্রাহক

‎বিজিবি মারিশ্যা জোনের অভিযানে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

বানভাসীদের জন্য অর্থ উত্তোলন করল নানিয়ারচর বিএনপি

রামগড় স্থলবন্দর চালুর বিষয়ে লাভ-ক্ষতি নিরূপণে কমিটি গঠন হবে: উপদেষ্টা এম সাখাওয়াত

কঠোর দারিদ্র্যকে পেছনে ফেলে লিচুবাগান থেকে আমেরিকা: স্বপ্নজয়ী নারী প্রিয়া চৌধুরী

চন্দ্রঘোনায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে চেয়ারম্যান বেবী

error: Content is protected !!
%d bloggers like this: