বুধবার , ৯ মার্চ ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

মদ ও গাঁজাসহ কাপ্তাইয়ে এক ব্যক্তি আটক

প্রতিবেদক
পাহাড়ের খবর ডেস্ক
মার্চ ৯, ২০২২ ১:৪১ অপরাহ্ণ

ঝুলন দত্ত, কাপ্তাই প্রতিনিধি।

কাপ্তাই থানা পুলিশ অভিযান চালিয়ে চোলাই মদ ও গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে।

উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়নের বারঘোনিয়া কয়লার ডিপো তালুকদার পাড়া ব্রীজ সংলগ্ন এলাকা থেকে পাচারকালীন সময়ে গত মঙ্গলবার রাতে ওই ব্যক্তিকে আটক করা হয়।

কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন বিষয়টি সত্যতা নিশ্চিত করেছেন। আটক ব্যক্তির বিরুদ্ধে কাপ্তাই থানায় মাদক দ্রব্য আইনে একটি মামলা রুজু করা হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ পরিদর্শক (এসআই) ফারুক আহমেদ পাটওয়ারীর নেতৃত্বে এএসআই মোঃ ইখতিয়ার হোসেন, এএসআই আরিফুর রহমান ও সঙ্গীয় ফোর্স ওইদিন রাত প্রায় ১১ টায় বারঘোনিয়া কয়লার ডিপো তালুকদার পাড়া সংলগ্ন ব্রীজ এলাকায় অভিযান চালায়।

এসময় ওই এলাকার কেপিএমের পরিত্যক্ত ঘরের সামনে থেকে ১২ লিটার চোলাই মদ ও ২০ পুরিয়া গাঁজাসহ এনামুল হক ফয়জুল ইসলাম (৪০) কে আটক করা হয়। সে মাদক গুলি পাচার করার উদ্দেশ্যে সেখানে জড়ো করে বলে থানা সূত্র জানায়।

আটক এনামুল হকের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে এবং তাকে বুধবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে থানার ওসি মোঃ জসিম উদ্দিন জানান।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জুরাছড়িতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

খাগড়াছড়ি জেলা পুলিশ ও বাংলাদেশ পুলিশ উইমেন্সের উদ্যোগে নারী দিবস উদযাপন

চন্দ্রঘোনা থানা পুলিশ এর বিশেষ অভিযানে ৭১০ পিচ ইয়াবা সহ মাদক ব্যবসায়ী আটক

নানিয়ারচরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

কাপ্তাই জাতীয় উদ্যানে লজ্জাবতী বানর অবমুক্ত 

বান্দরবানে মধু পূর্ণিমা উদযাপন

রাঙামাটিতে ফৌজদারী বিভিন্ন আইন নিয়ে বিচার বিভাগের সভা অনুষ্ঠিত

৩ বছরেও নির্মাণ করা হয়নি প্রতিরক্ষা দেওয়াল / রাঙামাটি সার ভবনসহ আশেপাশের লোকজন মারাত্মক ঝুঁকিতে

রাঙামাটি জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

রাঙামাটির মানিকছড়ি চেকপোষ্টে রোহিঙ্গা নাগরিক আটক

error: Content is protected !!
%d bloggers like this: