বৃহস্পতিবার , ৯ জুলাই ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

মহালছড়িতে প্রবল বর্ষণে ঘরের দেয়াল ধস, বৃদ্ধার জীবন বাঁচাতে এগিয়ে এলো সেনাবাহিনী

প্রতিবেদক
শফিক ইসলাম, মহালছড়ি, খাগড়াছড়ি
জুলাই ৯, ২০২৬ ৭:৩১ অপরাহ্ণ

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার বিভিন্ন এলাকা জলাবদ্ধতা ও দুর্ভোগে পড়েছে। এরই মধ্যে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে মহালছড়ি জোনের বাংলাদেশ সেনাবাহিনী। গুরুতর আহত এক বৃদ্ধাকে দ্রুত উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে সেনাবাহিনীর সদস্যরা।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল ১০:০০ ঘটিকায় মহালছড়ি উপজেলার ক্যায়াংঘাট ইউনিয়নের নতুন বাজার এলাকার বাসিন্দা হালিমা বেগম (৬৫) নিজ ঘরে বৃষ্টির মধ্যে রান্নার কাজ করছিলেন। এ সময় হঠাৎ কাঁচা মাটির ঘরের একটি দেয়াল ধসে পড়ে। দেয়ালের পাশে থাকা আসবাবপত্র ও ভাঙা কাঁচের নিচে চাপা পড়ে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনায় তাঁর একটি পা প্রায় দ্বিখণ্ডিত হয়ে যায় বলে স্থানীয়রা জানান। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক।

অবিরাম বৃষ্টিপাতের কারণে এলাকার সড়ক যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হওয়ায় আহত হালিমা বেগমকে দ্রুত হাসপাতালে নেওয়া স্থানীয়দের জন্য অত্যন্ত কঠিন হয়ে পড়ে। এমন সংকটময় মুহূর্তে খবর পেয়ে মহালছড়ি জোনের বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত বৃদ্ধাকে উদ্ধার করেন।

পরবর্তীতে সেনাসদস্যরা প্রয়োজনীয় সহায়তা দিয়ে দ্রুত তাঁকে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করেন। তাদের এই সময়োপযোগী পদক্ষেপে আহত নারীর দ্রুত চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে সেনাবাহিনীর এমন মানবিক উদ্যোগ সাধারণ মানুষের মাঝে স্বস্তি ও আস্থার সৃষ্টি করেছে। প্রাকৃতিক দুর্যোগের সময় জনগণের পাশে দাঁড়িয়ে জীবন রক্ষায় সেনাবাহিনীর এই ভূমিকার প্রশংসা করেছেন তারা।

এদিকে, টানা বর্ষণে মহালছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় পাহাড়ধস, জলাবদ্ধতা ও যোগাযোগ ব্যবস্থার অবনতির কারণে জনদুর্ভোগ আরও বেড়েছে। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী মানুষকে নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বান্দরবানে নারীকে বিবস্ত্র করে নির্যাতন: গ্রেফতার চারজন

পার্বত্য চুক্তির ২৫ বর্ষপূর্তিতে লংগদুতে বিজিবির উদ্যোগে নানান কর্মসূচি পালন

বিলাইছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ দোকানে জরিমানা

দীঘিনালায় ছাত্রলীগের দুপক্ষের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

রামগড়ে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলন; ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

কর্ণফুলী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ সিরাজ উদ্দিন

কর্ণফুলী নদীতে প্রবল স্রোতে চন্দ্রঘোনা- রাইখালী ফেরি চলাচল বন্ধ

খাগড়াছড়ির স্কুল শিক্ষিকা এশার মৃত্যু  স্বাভাবিক নয়; ধারণা পুলিশের

বিলাইছড়িতে ত্রৈ-মাসিক ইয়ুথ সভা

কাপ্তাই বিএসপিআইয়ে বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত 

error: Content is protected !!
%d bloggers like this: