বুধবার , ২৬ মার্চ ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

সাজেকে জুমের আগুনে দগ্ধ তুহিন ত্রিপুরার মৃত্যু

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
মার্চ ২৬, ২০২৫ ৫:১৩ পূর্বাহ্ণ

রাঙামাটির সাজেকে পাহাড়ে জুম চাষের আগুনে দগ্ধ হয়ে তুহিন ত্রিপুরা (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ মার্চ) দুপুরে সাজেক ইউনিয়নের রুইলুই পাড়ায় এই দুর্ঘটনা ঘটে। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার ও বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ হুমায়ূন কবির তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। জানাযায়, জুমে আগুন দেওয়ার সময় হঠাৎ করে বাতাসের তীব্রতায় আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। এসময় আগুনে আটকে গিয়ে তার শরীরের প্রায় ৬০ শতাংশ পুড়ে যায়। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

স্থানীয়রা জানায়, জুমে আগুন লাগিয়ে কাজ করছিলেন তুহিন ত্রিপুরা। হঠাৎ বাতাস বেড়ে যাওয়ায় আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং দ্রুত পার্শ্ববর্তী পাহাড়ে ছড়িয়ে পড়ে। এসময় আগুনের মাঝে আটকা পড়েন তুহিন ত্রিপুরা।

খবর পেয়ে দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসে ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়নের সদস্যরা। পরবর্তীতে তাকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে প্রথমে দিঘিনালা হাসপাতালে নেওয়া হয় এবং পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সন্ধ্যা ৭টায় মারা যান তুহিন ত্রিপুরা।

এদিকে, অগ্নিকাণ্ডের পরপর দীঘিনালা থেকে ফায়ার সার্ভিসের ১টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যান। ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা চালালেও প্রয়োজনীয় সরঞ্জাম ও পানি সংকটের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে দীর্ঘ সময় লাগে।

উল্লেখ্য, এর আগেও গত ২৪ ফেব্রুয়ারি সাজেকে অগ্নিকাণ্ডের ঘটনায় শতাধিক স্থাপনা পুড়ে যায়। এরপর আবারও অগ্নিকাণ্ড এবং উদ্ধার ও নিয়ন্ত্রণে অব্যবস্থাপনার কারণে স্থানীয়দের মধ্যে ক্ষোভ বাড়ছে। এখনই সাজেকে দ্রুত ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন ও পানি সরবরাহ ব্যবস্থা করা না হলে ভবিষ্যতে আরও বড় বিপদের আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

খাগড়াছড়িতে ফের ১৪৪ ধারা জারি, আতংক ও থমথমে অবস্থা বিরাজ করছে রাঙামাটি শহরে

মানিকছড়ির আচালং পাড়ায় আশ্রয়ণ ঘরে ঠাঁই পেল ১৫ ভূমিহীন ও গৃহহীন পরিবার

রাঙামাটি ডিএফএ’র নেতৃত্বে বরুন-অপু-প্রদীপ

রামগড়ে বিজিবির মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

পর্যটকদের বরণে প্রস্তুত কাপ্তাইয়ের বিনোদন কেন্দ্রগুলো

সুষ্ঠু ভোটের দাবিতে লংগদু ইউএনও কে নির্বাচনের আগেই প্রত্যাহারের দাবিতে প্রার্থী বারেক সরকারের সংবাদ সম্মেলন

রামগড়ে বিজয় উল্লাস করছেন বিএনপি ও ছাত্র-জনতা

ওয়াদুদ ভূঁইয়া দেশের অন্যতম গডফাদার : কুজেন্দ্র লাল ত্রিপুরা

রাঙামাটির লংগদুতে চার সন্তানের জননীকে ধর্ষণ চেষ্টায় যুবক গ্রেফতার

বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে কাপ্তাইয়ে নানা আয়োজন  

error: Content is protected !!
%d bloggers like this: