শনিবার , ২৯ আগস্ট ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে ৩৬ বস্তা অবৈধ ইউরিয়া সারসহ ট্রাক আটক করেছে বিজিবি

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
আগস্ট ২৯, ২০২৬ ৯:১২ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাইয়ে কাগজপত্রবিহীন ৩৬ বস্তা ইউরিয়া সারসহ একটি ট্রাক আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (২৯ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর অধীন ঢংছড়ি বিজিবি চেকপোস্টে যানবাহন তল্লাশির সময় এসব সার ও ট্রাক আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, আটক করা ৩৬ বস্তা ইউরিয়া সারের পরিমাণ ১ হাজার ৮০০ কেজি। এসব সারের কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। অবৈধভাবে মজুত কিংবা পাচারের উদ্দেশ্যে সারগুলো নেওয়া হচ্ছিল বলে ধারণা করছে বিজিবি।
আটক করা সারসহ ট্রাকটি কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিজিবি জানায়, বাংলাদেশ থেকে ভারতে অবৈধ পণ্য পাচার এবং ভারত থেকে বাংলাদেশে মাদকসহ অন্যান্য চোরাচালানি পণ্য প্রবেশ প্রতিরোধে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে।

এছাড়া কাপ্তাই ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ অনুপ্রবেশ, অস্ত্র-গোলাবারুদ, মাদক ও সার পাচারের সম্ভাব্য রুটগুলো শনাক্ত করে টহল, নিবিড় পর্যবেক্ষণ ও কঠোর নজরদারি জোরদার করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাউখালীর বেতবুনিয়ায় ৩০ লিটার মদসহ যুবক আটক

শিক্ষকদের কর্মবিরতিতে রাঙামাটি সরকারি কলেজের শিক্ষা কার্যক্রম অচল

বাঘাইছড়িতে আশ্রয়ন প্রকল্পের ঘর পরিদর্শন করলেন জেলা প্রশাসক

জাতীয় শোক দিবসে কাপ্তাইয়ে দিনব্যাপী নানান কর্মসূচি 

কাপ্তাইয়ে প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলায় নবীন প্রবীনদের মেল বন্ধন

কাপ্তাইয়ের ওয়াগ্গা পাগলী পাড়া ” ফুকির মুরং” ঝর্না ভ্রমন পিপাসুদের আর্কষণে পরিণত হয়েছে 

বান্দরবানে মদসহ এক মাদক ব্যবসায়ী আটক

মরহুম সাংবাদিক ছিদ্দিকের পরিবারের বসতভিটা কেড়ে নিতে হামলা ও লুটপাট

খাগড়াছড়িতে টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পুনর্গঠন

বনে ফিরলো বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর 

error: Content is protected !!
%d bloggers like this: