শনিবার , ২১ মার্চ ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

‎রাঙামাটিতে ১০টি ঈদের জামাত অনুষ্ঠিত, ঈদ গায়ে হাজার হাজার মুসল্লির ঢল

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
মার্চ ২১, ২০২৬ ৯:০৪ পূর্বাহ্ণ

মাহে রমজান শেষে খুশির ঈদ নিয়ে এল আনন্দ ও
‎বুকভরা ভালোবাসা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার লাইলাহা ইল্লাললাহু আল্লহুআকবার ওয়ালিল্লাহিল হামদ ধ্বনিতে মুসল্লিরা প্রবেশ করছে ঈদগাহে।‎

‎রাঙামাটিতে সকাল পৌনে ৮টায় ঈদুল ফিতরের ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হয় শহরের আদালত পাড়া ঈদগাঁ মাঠে। ঈদ জামাত মাঠ পরিচালনা কমিটির পক্ষে সঞ্চালনা করেন, জেলা জামায়াতের আমীর আব্দুল আলিম। জেলা শহরের মধ্যে ১০টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়। তার মধ্যে সবচেয়ে বড় ঈদের
‎জামাত অনুষ্ঠিত হয়েছে আদালত পাড়ায়।

‎এসময় ঈদগাঁহে মুসল্লিদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন, রাঙামাটি জেলা ও দায়রা জজ মোঃ আহসান তারেক, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ রুহুল আমিন, পৌর প্রশাসক মোহাম্মদ মোবারক হোসেন, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ আরো অনেকে।

‎দীর্ঘ ১মাস সিয়াম সাধনা এবং ঈদুল ফিতরের তাৎপর্য তুলে ধরেন, কালেক্টরেট জামেমসজিদ খতিব মাওলানা মোঃ আবুল হাসেম, ফিসারি জামেমসজিদ খতিব মাওলানা আব্দুল জলিল, বন ও কৃষি জামেমসজিদ খতিব মাওলানা এরশাদুল ইসলাম ও এফডব্লিউ জামেমসজিদ খতিব মাওলানা মাহতাব উদ্দিন।

‎আদালত পাড়া ঈদের প্রথম জামাতে ইমামতি করেন মাওলানা এরশাদুল ইসলাম এবং মোনাজাত পরিচালনা করেন এফডব্লিউ জামেমসজিদ খতিব মাওলানা মাহতাব উদ্দিন। বিশ্বের মুসলমানের জন্য শান্তি ও সম্বৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়াও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ানের সুস্থতা কামনায় দোয়া করা হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশ তঞ্চঙ্গ্যা কল্যাণ সংস্থার সভাপতি দীপ্তিময়, মহাসচিব মৃণাল কান্তি তঞ্চঙ্গ্যা

ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন জুরাছড়িবাসীর

থানচিতে ফের ব্যাংকে ডাকাতি করেছে সন্ত্রাসীরা

শেখ রাসেলের জন্মদিনে কাপ্তাই হ্রদে নৌকা বাইচ

খাগড়াছড়ির দুর্গম লোগাংয়ে নৃ-গোষ্ঠীর মানুষের মাঝে সেনাবাহিনীর চিকিৎসাসেবা ও শীতবস্ত্র বিতরণ

কাপ্তাই পুজা মন্ডপ পরিদর্শনে ইউএনও 

রাঙামাটি থেকে নিখোঁজ কাউখালীর আলোড়ন চাকমা অপহরণ না আত্মগোপন?

রাঙামাটিতে হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের ১২তম হিফজুল কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাইখালীতে নারী উন্নয়ন দলের সভা অনুষ্ঠিত 

লংগদুতে বিজিবি’র অভিযানে অবৈধ কাঠ জব্দ

error: Content is protected !!
%d bloggers like this: