সোমবার , ৭ সেপ্টেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

কাপ্তাইয়ে বাঁশবাহী ট্রাকে বিদ্যুতের তার আটকে ক্ষতিগ্রস্ত ১১ কেভি ট্রান্সফরমার, বিদ্যুৎহীন এলাকা

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
সেপ্টেম্বর ৭, ২০২৬ ৭:৩১ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাইয়ে সড়কের ওপর থাকা বিদ্যুতের তার বাঁশবোঝাই ট্রাকে আটকে ছিঁড়ে যাওয়ায় ১১ কেভি লাইনের একটি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কাপ্তাই উপজেলার  শিলছড়ি- বালুরচর এলাকার প্রশান্তি পার্ক সংলগ্নসহ কাপ্তাইয়ের বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। সোমবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ সরোয়ার বলেন , কাপ্তাই থেকে বাঁশবোঝাই একটি ট্রাক চট্টগ্রামের দিকে যাওয়ার সময় আনসার ক্যাম্পসংলগ্ন প্রশান্তি পার্কের সামনে পৌঁছায়। এ সময় সড়কের ওপর থাকা বিদ্যুতের তার ট্রাকে বহন করা বাঁশের সঙ্গে আটকে যায়। ট্রাকটি সামনে এগিয়ে গেলে তারে টান পড়ে সেটি ছিঁড়ে যায়। এতে ১১ কেভি লাইনের একটি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়ে বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়ে। ঘটনার পর স্থানীয় লোকজন ট্রাকটি আটক করেন। আটক ট্রাকটির নম্বর ঢাকা মেট্রো-ট-২৪-৬৩৭৪।

ট্রাকচালক ইব্রাহিম বলেন, কাপ্তাই থেকে চট্টগ্রামের দিকে যাওয়ার পথে প্রশান্তি পার্কের সামনে বিদ্যুতের তারটি সড়কের তুলনায় খুব নিচু অবস্থায় ছিল। ট্রাকে বহন করা বাঁশের সঙ্গে তারটি আটকে যাওয়ার পর ট্রাক এগিয়ে নিলে সেটি ছিঁড়ে যায়। তাঁর দাবি, চলাচলরত যানবাহনের জন্য সড়কের ওপর বিদ্যুতের তার এভাবে নিচু অবস্থায় থাকা ঝুঁকিপূর্ণ।

কাপ্তাই বিদ্যুৎ সরবরাহ  বিভাগের আবাসিক প্রকৌশলী আশরাফুল ইসলাম বলেন, বাঁশবোঝাই ট্রাকের সঙ্গে বিদ্যুতের তারে টান পড়ে ১১ কেভি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতি নিরূপণ করে দ্রুত মেরামতের কাজ শুরু করা হয়েছে। যত দ্রুত সম্ভব বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে বিভাগীয়ভাবে কাজ চলছে।

ঐ স্থানে থাকা  কাপ্তাই উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নাহিয়ান ডালিম বলেন, ট্রাকটিতে বিপুল পরিমাণ বাঁশ বহন করা হচ্ছিল। এ ধরনের পণ্য পরিবহনের সময় চালকদের বাড়তি সতর্কতা প্রয়োজন। পাশাপাশি সড়কের ওপর থাকা বিদ্যুতের তারও নিরাপদ উচ্চতায় রাখা জরুরি।

এদিকে ট্রাক মালিক সমিতি ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ লাইন ও সরঞ্জাম মেরামতের যাবতীয় খরচ বহনের আশ্বাস দিয়েছে। বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকায় স্থানীয় বাসিন্দা, দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলো ভোগান্তিতে পড়েছে। বিদ্যুৎ বিভাগ দ্রুত মেরামত শেষ করে সংযোগ স্বাভাবিক করার চেষ্টা করছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাবিপ্রবি স্থাপন শীর্ষক প্রকল্পের “মাস্টার প্ল্যান” বিষয়ক ত্রিপক্ষীয় সভা অনুষ্ঠিত

কাপ্তাইয়ে সমাজসেবার ঋণ বিতরণ 

মানিকছড়িতে নমুনা শস্য কর্তন

‎রাঙামাটিতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা

কাউখালীর সীমান্তে ইউপিডিএফ-জেএসএস বন্দুকযুদ্ধ, ১ জন নিহতের খবর

জুরাছড়ি অগ্নিকান্ডে অধিক ক্ষতিগ্রস্ত পাহাড়ী ক্ষুদ্র নারী ব্যবসায়ীরা

রাঙামাটিতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

সাইকেলে ২০ দিনে দেশভ্রমণে বের হওয়া হিমেল এখন রাঙামাটিতে

কর্ণফুলী সরকারি কলেজে ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’

পাহাড়ে সাংবাদিকতায় ৫৫বর্ষে পদার্পণে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন এ.কে.এম. মকছুদ আহমেদ

error: Content is protected !!
%d bloggers like this: