শুক্রবার , ১১ সেপ্টেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
সেপ্টেম্বর ১১, ২০২৬ ৯:১৮ অপরাহ্ণ

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার (দীপু) কাপ্তাইয়ের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, পর্যটনসহ সার্বিক উন্নয়নে জেলা পরিষদের সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন। একই সঙ্গে সকল সম্প্রদায়ের মানুষের পারস্পরিক সম্প্রীতি বজায় রেখে কাপ্তাইয়ের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে  কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকদের আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধনার জবাবে তিনি এসব কথা বলেন।

কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি মো. লোকমান আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ইয়াসিন মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান দীপন তালুকদার (দীপু) ছাড়াও জেলা পরিষদের সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক  অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, জেলা পরিষদের সদস্য  শাশ্বত চাকমা রিংকু ও উথোয়াই মং মারমাকে ফুল ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।

চেয়ারম্যান দীপন তালুকদার বলেন, কাপ্তাইবাসীর ভালোবাসা ও আন্তরিকতায় তিনি কৃতজ্ঞ। কাপ্তাইয়ের উন্নয়নে জেলা পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও পর্যটনসহ এলাকার মানুষের জীবনমান উন্নয়নে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। তিনি সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে এলাকার উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে জেলা পরিষদ সদস্য ও কাপ্তাই উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক উথোয়াই মং মারমা কাপ্তাইয়ের সড়ক যোগাযোগ, নৌপথ, শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থান ও পর্যটন খাতের উন্নয়নে জেলা পরিষদের চেয়ারম্যানের সহযোগিতা কামনা করেন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন কাপ্তাইয়ের উন্নয়নে জেলা পরিষদের মাধ্যমে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

এ সময় বক্তব্য দেন  জেলা বিএনপির সহসভাপতি ডা. রহমত উল্লাহ, জাসাস জেলা কমিটির সভাপতি কামাল হোসেন,রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি আলী আহাদ, সাধারণ সম্পাদক নাঈমুল ইসলাম রনি, কাপ্তাই ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইউসুফ, চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মতিন, ওয়াগ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি মায়ারাম তঞ্চঙ্গ্যা, রাইখালী ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবুল হাসেম মেম্বার ও চিৎমরম ইউনিয়ন বিএনপির সহসভাপতি আনোয়ার হোসেন।

এ সময় রাঙামাটি জেলা ও কাপ্তাই উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঈদগাঁওয়ে সাধারন শিক্ষার্থীদের সম্মানে উপজেলা শিবিরের ইফতার মাহফিল

বন্ধ হলো চন্দ্রঘোনা-রাইখালী নৌ-রুটে ফেরি চলাচল

রাজস্থলীতে জয় সেট সেন্টারের উদ্বোধন

আবর্জনায় দুর্ভোগ: কাপ্তাই, রাজস্থলী ও বিলাইছড়িতে নষ্ট হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য

লংগদু দক্ষিণ রহমতপুর মাদ্রাসার বার্ষিক ক্রীড়া ও পুুরষ্কার বিতরণ

বুয়েটে আয়োজিত হচ্ছে আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবের প্রদর্শনী

কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের সাব স্টেশনের সুইচ ইয়ার্ডে অগ্নিকান্ড

উন্নয়ন প্রকল্পের কাজ সঠিক সময়ে সম্পন্নের তাগিদ পার্বত্য প্রতিমন্ত্রীর

কাপ্তাইয়ে কর্নফুলী নদীতে নৌ বিজয়া র‍্যালীর মাধ্যমে প্রতিমা বির্সজন করলো ভক্তরা

স্বাধীনতা দিবসে শহীদদের স্মরণে বাঘাইছড়ি বিএনপির পুষ্পস্তবক অর্পণ

error: Content is protected !!
%d bloggers like this: