বুধবার , ৫ অক্টোবর ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে কর্নফুলী নদীতে নৌ বিজয়া র‍্যালীর মাধ্যমে প্রতিমা বির্সজন করলো ভক্তরা

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
অক্টোবর ৫, ২০২২ ৭:২০ অপরাহ্ণ

 

কাপ্তাই উপজেলার কর্নফুলি নদীতে বনার্ঢ়্য নৌ র‍্যালির মাধ্যমে ভক্তরা অশ্রুসিক্ত নয়নে ভক্তি অঞ্জলী দিয়ে জয় জোয়ারে ঢাক কাসর বাজিয়ে দেবী দূর্গাকে বির্সজন দিলেন বুধবার (৫ অক্টোবর) বিকেলে।

হাজার হাজার ভক্তের জয়ধ্বনি আর মায়ের উলুধ্বনিতে কর্নফুলি নদীর দু’কোলে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের উপস্হিতিতে এই প্রতিমা নিরঞ্জন উৎসব একটা সার্বজনীনতা লাভ করে। কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিষদ বিজয়া দশমী উপলক্ষে প্রতিবছরের ন্যায় এই বছরেও আয়োজন করেছে বিজয়া নৌ র‍্যালী, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা সভা। কর্নফুলি নদীর উপর ফেরিতে সু-বিশাল মঞ্চে ৩ ঘন্টাব্যাপি চলে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা সভা।

খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও রাঙামাটির সাংসদ দীপংকর তালুকদার এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এইসময় তিনি বলেন, একটি অসাম্প্রদায়িক চেতনার লক্ষ্যে বঙ্গবন্ধু দেশ স্বাধীন করেছিলেন। আজ এদেশে প্রতিটি ধর্মের উৎসবে সকল ধর্মের মানুষ অংশ নিয়ে থাকে।

কাপ্তাই উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি দীপক কান্তি ভট্রাচার্য্যের সভাপতিত্বে সাংস্কৃতিক সম্পাদক ঝুলন দত্ত ও সাংগঠনিক সম্পাদক বাবলু বিশ্বাস অমিত এর সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী, দীপ্তিময় তালুকদার, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান, কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রওশন আরা রব, কেপিএম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সুদীপ মজুমদার, কাপ্তাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাছির উদ্দীন, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন, চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল বাহার চৌধুরী, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ রাঙামাটি জেলার আহবায়ক অমলেন্দু হাওলাদার, সদস্য সচিব রনতোষ মল্লিক, কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ, চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চৌধুরী, বর্তমান চেয়ারম্যার আক্তার হোসেন মিলন, ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরনজীত তনচংগ্যা ও চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রিয়তোষ ধর পিন্টু।

এর আগে সাংস্কৃতিক সম্পাদক ঝুলন দত্তের পরিচালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটিতে সড়ক দুর্ঘটনায় ২৭ তীর্থ যাত্রী আহত

‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’- মহালছড়িতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কাপ্তাই অফিসার্স ক্লাবে ব্যাডমিন্টন ও কেরাম প্রতিযোগিতার পুরস্কার বিতরণ 

খাগড়াছড়িতে যুবলীগের বর্ণাঢ্য শোভাযাত্রা ও যুব সমাবেশ অনুষ্ঠিত

ওয়াগ্গা ইউনিয়ন পরিষদে ৩ দিনব্যাপী মাশরুম চাষের প্রশিক্ষণ শুরু 

বাঘাইছড়িতে ৩৯ ভোটকেন্দ্রে গেল নির্বাচনি সরঞ্জাম 

বাঙালহালিয়ায় নববর্ষ উপলক্ষে সেনাবাহিনীর আর্থিক অনুদান প্রদান 

পুলিশের অভিযানে রাঙামাটিতে ৪ নারী মাদক কারবারি গ্রেফতার

মাটিরাঙ্গায় আওয়ামী লীগ-বিএনপির পাল্টাপাল্টি কর্মসুচী, ১৪৪ ধারা জারি

কাপ্তাই শিলছড়ি ভেলাফা পাড়া সার্বজনীন বৌদ্ধ বিহারের শুভ উদ্বোধন

error: Content is protected !!
%d bloggers like this: