শুক্রবার , ১৮ সেপ্টেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটিতে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
সেপ্টেম্বর ১৮, ২০২৬ ৭:০২ অপরাহ্ণ

আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে রাঙ্গামা‌টি পার্বত‌্য জেলার সকল মঠ-মন্দির, সংগঠন ও পূজা মণ্ডপ কমিটির নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ই সেপ্টেম্বর, ২০২৬) সকালে রাঙামাটি জেলা পরিষদের এনেক্স ভবনে এই সভার আয়োজন করে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট রাঙামাটি জেলা শাখা।

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট রাঙামাটি জেলা শাখার সদস্য সচিব সন্তু চৌধুরীর সঞ্চালনায়,এ সময় প্রধান অতিথি উপস্থিত ছিলেন রাঙ্গামা‌টি পার্বত্য জেলা পরিষদ ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সভাপতি দীপন তালুকদার দীপু, বিশেষ অতিথি উপস্থিত ছিলেন রাঙ্গামা‌টি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সাধারণ সম্পাদক ও এড. মামুনুর রশিদ মামুন, রাঙ্গামা‌টি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট রাঙ্গামা‌টি জেলা শাখার আহবায়ক নন্দিতা দাশ সহ জেলা ও উপজেলার মন্দিরের সভাপতি সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা সবাই বলেন ধর্ম যার যার, রাষ্ট্র সবার’ নীতিতে বিশ্বাস রেখে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে শারদীয় দুর্গোৎসব উদযাপনের আহ্বান জানান। পূজা মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা এবং সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।

উপস্থিত আয়োজকরা প্রত্যাশা ব্যক্ত করেন যে, জেলার সকল সামাজিক ও ধর্মীয় সংগঠনের পারস্পরিক সহযোগিতায় এবারেও রাঙ্গামা‌টি‌তে অত্যন্ত আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গাপূজা সম্পন্ন হবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বর্ষায় এদের কদর বাড়ে 

বইমেলায় প্রকাশ হয়েছে অঞ্জন আচার্যের ইতিহাসধর্মী গল্পগ্রন্থ ‘সাদা রাত’

জনস্বার্থে সেতু রক্ষায় উপজেলা প্রশাসনের হস্থক্ষেপ চায় স্থানীয়রা

ঈদগড় এএমবি উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সংসদের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

জেএসএসের বিরুদ্ধে কাপ্তাইয়ের চিৎমরমে আওয়ামী লীগের সংবাদ সম্মেলন

রামুতে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে আহত-৪

লংগদুতে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণের অভিযোগ: আসামি পলাতক

রাঙামাটিতে মহান স্বাধীনতা দিবসে পিসিসিপি’র শ্রদ্ধাঞ্জলি

কাপ্তাইয়ে হ্যান্ডবল খেলায় চ্যাম্পিয়ন কাপ্তাই উচ্চ বিদ্যালয় ও নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয়

চলতি ডিসেম্বরেই পার্বত্য চট্টগ্রামে ই-লার্নিং স্কুল চালু করা হবে – পার্বত্য উপদেষ্টা

error: Content is protected !!
%d bloggers like this: