রাঙামাটির কাপ্তাই উপজেলার নতুনবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে একটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা থেকে রাত ৮টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হানুল ইসলাম।
অভিযানকালে নতুনবাজার বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো. করিমের মালিকানাধীন ‘জেন্টস ফ্যাশন’ নামের দোকানে প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে না পারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় বাংলাদেশ সেনাবাহিনীর কাপ্তাই জোনের (৩৮ বীর) একটি টহল দল এবং কাপ্তাই পুলিশ ফাঁড়ির একটি দল সহযোগিতা করে।


















