খাগড়াছড়ির রামগড়ে ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজাসহ দুই যুবককে আটক করেছে রামগড় থানা পুলিশ। সোমবার (৫ অক্টোবর ) বিকেলে ও দিবাগতরাতে পৃথক দুই অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজা সহ তাদের আটক করা হয়।
আটককৃত জোবায়েল খান (২৬) সুনামগঞ্জ জেলা সদরের সোনাপুর এলাকার মোঃ তমিজ খানের ছেলে ও সাইফুল ইসলাম (২২) খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপকেলার রশিদ মেস্ত্রী পাড়া গ্রামের আবদুল খালেকের ছেলে।
পুলিশ জানায়, রামগড় থানা এলাকায় বিশেষ অভিযানে ডিউটি পরিচালনা কালে সোনাইপুল ফরেষ্টের সামনে সড়কে সিএনজি গাড়ি তল্লাশি কালে হঠাৎ জোবায়েল খান নামের ওই যুবক দৌড়ে পালাতে চেষ্টা করলে তাকে আটক করে জিজ্ঞাসাবাদে সে সিগারেটের প্যাকেট থেকে ১০ পিচ ইয়াবা ট্যাবলেট বের করে দেয়। অপরদিকে মধ্যরাতে সোনাইপুল ফরেনার চেকপোস্টে সিএনজি তল্লাশির সময় সাইফুল ইসলাম নামের আরেক যুবক পালাতে চেষ্টা করলে তাকে আটক করে তল্লাশি করলে তার প্যান্টের পকেটে ১০০ গ্রাম গাঁজা পাওয়া যায়।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম জানান, মাদক জব্দ তালিকামূলে আসামীদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদক ও যাবতীয় সন্ত্রাসের বিরুদ্ধে বিরোধী পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।


















