মঙ্গলবার , ১৩ সেপ্টেম্বর ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাই উপজেলায় ফের শুরু হলো ভর্তুকিমুল্যে টিসিবি পণ্য বিক্রি কার্যক্রম

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
সেপ্টেম্বর ১৩, ২০২২ ৫:১৬ অপরাহ্ণ

 

কাপ্তাই উপজেলায় ফের ভর্তুকিমুল্যে টিসিবি পণ্য বিক্রি শুরু হয়েছে।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১ টায় উপজেলার ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন এর কলাবাগান সিবিএ অফিস চত্বরে ইউনিয়ন এর ৫, ৬, ৭ ও ৮ নং ওয়ার্ডের সর্বমোট ৮ শত ২২ জনকে ভর্তুকিমূল্যে টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে বলে জানান কাপ্তাই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রুহুল আমিন।

পিআইও জানান, প্রতি টিসিবি কার্ডধারী পরিবার ২ লিটার তেল, ২ কেজি ডাল ও ১ কেজি চিনি সর্বমোট ৪ শত ৫ টাকায় কিনতে পারছেন।

এদিকে মঙ্গলবার সকাল ১১ টায় কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান কলাবাগান এলাকায় টিসিবি পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন এবং কার্ডধারীদের মাঝে টিসিবির পণ্য তুলে দেন। এইসময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী সারাদেশের মত কাপ্তাইয়ে আমরা এ কার্যক্রম শুরু করেছি।অসহায়, দুঃস্থ পরিবারগুলো বাজার দামের চেয়ে প্রায় অর্ধেক দামে নিত্যপ্রয়োজনীয় এই পণ্যগুলো কিনতে পারছে,এটি অনেক বড় সুযোগ তাদের জন্য।

এইসময় কাপ্তাই উপজেলা পিআইও রুহুল আমিন, ট্যাগ অফিসার উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ফজলে রাব্বি, ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন মিলন সহ ইউপি সদস্য এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঈদগাঁও থেকে অপহৃত শিশু উদ্ধার

রাইখালী মতি পাড়া বৌদ্ধ বিহারে ৪র্থ তম বার্ষিকী জাদী পূজানুষ্ঠান সম্পূর্ণ

মানিকছড়িতে স্কুল পর্যায়ে লিঙ্গ বৈষম্যমূলক আচরণগত দৃষ্টিভঙ্গি দূরীকরণে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত 

কাপ্তাই থেকে দেশীয় তৈরী চোলাই মদ পাচারকালে দুইজন আটক, অটোরিক্সা জব্দ

হ্রদের পানি বৃদ্ধিতে লংগদুর নিম্নাঞ্চল প্লাবিত; দুর্ভোগে হাজারো মানুষ

জুরাছড়িতে আওয়ামী লীগের শান্তি সমাবেশ

কাপ্তাইয়ে ওএমএস চাল বিতরণ কার্যক্রম পরিদর্শনে ইউএনও

রামগড়ে মাদক ব্যবসায় বাধা দেয়ায় ব্যবসায়ীর উপর হামলা

টাকা দিয়ে চাকরি হবে না, মেধাবীরাই নিয়োগ পাবেন-দীপন তালুকদার

নজরুল বর্ষে কাপ্তাইয়ে দুই দিনব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

error: Content is protected !!
%d bloggers like this: