কোতয়ালী থানার বিশেষ অভিযানে সন্ত্রাসী, মাদক কার্বারী ও মাদক সেবী সহ মোট ০৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ (সোমবার, ০৫ অক্টোবর) রাঙামাটি জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএমের নির্দেশনায় কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ জসীম উদ্দীনের নেতৃত্বে থানা পুলিশের আভিযানিক টিম কোতয়ালী থানাধীন পৌরসভার বিভিন্নস্থানে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া আসামীরা হলেন -০১। মোঃ তৌহিদুল ইসলাম (৪১), পিতা- মৃত সমীর উদ্দিন, মাতা- রেজিয়া খাতুন, তবলছড়ি (অফিসার্স কলোনী), থানা- কোতয়ালী, জেলা- রাঙ্গামাটিকে সন্ত্রাসী কর্মকাণ্ডের অপরাধে গ্রেফতার করা হয়েছে।
০২। মমিন উদ্দিন (৩১), পিতা- মৃত আব্দুল মান্নান, মাতা- ফিরোজ বেগম, সাং-আব্দুল আলী একাডেমীর নীচে রিজার্ভ বাজার, থানা- রাঙ্গামাটি সদর, জেলা -রাঙ্গামাটি ও ০৩। মামুনুর জামান রুবেল (৩১), পিতা- মোঃ মনির হোসেন, মাতা- মাসুদা বেগম, সাং- কর্মচারী কলোনী ওমদা মিয়া পাহাড়, তবলছড়ি) , থানা- রাঙ্গামাটি সদর, জেলা -রাঙ্গামাটিকে মাদক কার্বারী হিসাবে গ্রেফতার করা হয়।
০৪। মোঃ ফারুক (২৩), পিতা- মোঃ ফরিদ, মাতা- ছালেহা বেগম, সাং- ভেদভেদী, পোস্ট কলোনী, রাঙ্গামাটি পৌরসভা, থানা- কোতয়ালী, জেলা- রাঙ্গামাটিকে জন বিরক্তিকর কার্য পরিচালনা করায় গ্রেফতার করা হয়েছে।
এছাড়া ০৫। উন্দ্রজিত বড়ুয়া ইমন (২৪), পিতা- বিটন বড়ুয়া, মাতা- আন্না বড়ুয়া, সাং- মানিকছড়ি (বড়ুয়া পাড়া) , থানা- রাঙ্গামাটি সদর, জেলা -রাঙ্গামাটিকে মাদকসেবন সন্দেহে আটক করা হয়। পরবর্তীতে জানিতে পারি আটককৃতের ডিগ্রী পরীক্ষা চলমান তাই তাহার পিতা-মাতার অনুরোধে সংশোধনের নিমিত্বে উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করে যাচাই বাচাই করিয়া মুচলেকা গ্রহন পূর্বক তাহার অবিভাবকের জিম্মায় প্রদান করা হয়।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো জসীম উদ্দীন বলেন- গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ পূর্বক বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোর্পদ করা হইবে এবং আটককৃত কিশোরকে তাহার পরিবারের নিকট জিম্মায় প্রদান করা হয়েছে।


















