শুক্রবার , ১৬ অক্টোবর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপির ৫৪ সদস্য মোতায়েন

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
অক্টোবর ১৬, ২০২৬ ৩:০২ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাই উপজেলায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্‌যাপন এবং পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে ৫৪ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন। উপজেলার নয়টি পূজামণ্ডপে ৩৬ জন প্রশিক্ষণপ্রাপ্ত পুরুষ সদস্য ও ১৮ জন নারী সদস্যকে দায়িত্ব পালনের জন্য বাছাই করা হয়েছে। তাঁরা ১৫ অক্টোবর থেকে ২২ অক্টোবর ২০২৬ পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের দিকনির্দেশনা এবং জেলা কমান্ড্যান্টের আদেশক্রমে এ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে, পূজামণ্ডপের নিরাপত্তা জোরদার, দায়িত্ব বণ্টন, সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ এবং শিশু ও বয়স্কসহ সব বয়সী মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ নিশ্চিত করতে শুক্রবার (১৬ অক্টোবর) কাপ্তাইয়ে আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে এক ব্রিফিংয়ের আয়োজন করা হয়। উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রোকেয়া পারভীন এ ব্রিফিংয়ের আয়োজন করেন।

ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হানুল ইসলাম। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখা, দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন এবং বাহিনীর সুনাম অক্ষুণ্ন রাখার বিষয়ে সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এ সময় সহকারী তথ্য কর্মকর্তা দেলোয়ার হোসেনও দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তিনি পূজামণ্ডপে আগত দর্শনার্থীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ এবং উৎসবের সার্বিক পরিবেশ শান্তিপূর্ণ রাখতে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।

উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা রোকেয়া পারভীন জানান, চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিচালকের সঙ্গে কনফারেন্সের মাধ্যমে পাওয়া নির্দেশনার আলোকে সদস্যদের আরও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত করা হয়েছে। পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা, শৃঙ্খলা রক্ষা ও দায়িত্ব বণ্টনের বিষয়ে তাঁদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রশিক্ষক রানা ভট্টাচার্য, প্রশিক্ষিকা এবং পিসি আমজাদ হোসেন ও এপিসি মোছলে উদ্দিনসহ আনসার ও ভিডিপির সদস্যরা।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

এবার কাপ্তাই বাঁধের জলকপাট খোলা হলো আড়াই ফুট

বিলাইছড়িতে সেনাবাহিনীর ঈদ সামগ্রী বিতরণ

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের দাবী আদায়ে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি প্রদান

সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বাঘাইছড়িতে প্রশাসনের সভা অনুষ্ঠিত

বাঘাইছড়িতে বজ্রপাতে স্কুল ছাত্রী নিহত

কাপ্তাই নৌ স্কাউটস এর ১৭৬ তম পারদর্শিতা ব্যাজ কোর্সের সমাপনী 

খাগড়াছড়িতে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে রাঙামাটিতে র‍্যালি ও অগ্নিনির্বাপক মহড়া

বাঘাইছড়িতে সুবর্ণ জয়ন্তী মেলা

ঈদগাঁওয়ে অসহায় দুঃস্থ ৮০০ পরিবারের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ

error: Content is protected !!
%d bloggers like this: